বানান ভুলে ‘মাননীয়া’ হলেন ‘ওাননীয়া’

মুখ্যমন্ত্রীর ছবি সহ নামের ঠিক নীচেই দেখা যাচ্ছে ‘মাননীয়া’ শব্দের জায়গায় লেখা হয়েছে ‘ওাননীয়া’ শব্দটি। বিতর্ক এই বানান ভুল ঘিরেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য সরকারের সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিশেষ বিশেষ দিনে ও ঘটনায় মানুষদের শুভেচ্ছা জানানো বা বিশিষ্ট মণীষিদের জন্মদিবস বা প্রয়াণদিবসে তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য বিজ্ঞাপন দেয় রাজ্য সরকার(West Bengal Government)। তার জন্য অর্থের কার্পণ্য দেখায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যে এখন সংবাদমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন নিউজ পোর্টাল। সেই সব পোর্টেলের হাত ধরে সংবাদমাধ্যমে কর্মসংস্থানের পথও খুলে যাচ্ছে বাংলায়। কয়েক হাজার যুবক-যুবতী তাতে কাজও করছেন। কিন্তু শুক্রবার সকালে বেশ কিছু সংবাদমাধ্যমে এমন এক ছবি ছড়িয়ে পড়ল যা নিয়ে মুহুর্তের মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়তে সময় লাগল না। সেই বিতর্কের নেপথ্যে রয়েছে ভুল বানান। আর তাও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করতে গিয়ে ওই ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে একটি বিজ্ঞাপন(Advertise) নানা সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পবিত্র হজ যাত্রার ক্ষেত্রে যাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য যে বিজ্ঞাপন রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি সহ নামের ঠিক নীচেই দেখা যাচ্ছে ‘মাননীয়া’ শব্দের জায়গায় লেখা হয়েছে ‘ওাননীয়া’ শব্দটি। বাংলা শব্দের অভিধানে এই ধরনের কোনও শব্দও নেই। তারপরেও কীভাবে এই ভুল হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। উলেক্ষ্য এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির(West Bengal Haj Comity) তরফে। আর এখানেই উঠছে প্রশ্ন। রাজ্য সরকার যেখানে অর্থের জন্য কার্পণ্য করে না সেখানে কেন বিজ্ঞাপন ছেড়ে দেওয়ার আগে তা ভাল করে পরীক্ষা করে দেখা হয় না। নাকি এই ভুল ইচ্ছাকৃত, সেই প্রশ্নও উঠে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বার বার বলেন যারা রাজ্য সরকারের ভাল ভাল কাজ তুলে ধরবে সেই সব সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে কার্পণ্য করা হবে না। তারপরেও এই ধরনের ভুলে প্রশ্ন উঠছে নানা মাধ্যমে, নানা মহলে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস