উড়ালপুলে বাইক রেষারেষির জেরে অষ্টমীতে প্রাণ হারালেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর দিনগুলিতে বাইক বাহিনীর দাপাদাপি লাগাতার চলছে। উড়ালপুলগুলি থেকে হাই স্পিডে বাইকের দাপট। চলছে রেষারেষি। আর এর জেরেই অষ্টমীর সকালে প্রাণ গেল এক তরুণীর। দুই বাইকের রেষারেষিতে মোটরবাইক থেকে পড়ে মৃত্যু হল তরুণীর।

ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলে এই ঘটনা ঘটেছে। সপ্তমীর রাতে ঠাকুর দেখে এক বন্ধুর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী রোশনি খান। সে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা। বাইক চালাচ্ছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের আর্টস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। পাশ থেকে আরেকটি মোটরবাইক এসে ধাক্কা মারে। ফলে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়ে রোশনি। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। বাইক থেকে পড়ে গিয়ে চালক আকাশের পায়েও গুরুতর আঘাত লাগে।

দ্রুত তাঁদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোশনিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক বাইকটির খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন