বাজারে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, কুলতলিতে গ্রেফতার খুনে অভিযুক্ত যুবক

ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিলেন যুবক। খবর পেয়ে তাকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতুলিতে। কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন অভিযুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুকুমার সর্দার। দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির জালাবেড়িয়া এলাকার বাসিন্দা তিনি। শনিবার রাতে বেড়েরহাট  এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন সুকুমার। সেই খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে যুবকের খোঁজে আসে পুলিশ। কিন্তু পুলিশের আসার খবর পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। অবশেষে পিছনে ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ।

গ্রেফতারের পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। কেন তিনি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও খবর, এর আগে ধৃত যুবক এলাকায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কুলতলিতে একটি খুনের ঘটনাতেও ধৃত জড়িত বলে জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১