বচসার জেরে মদের আসরে ডেকে খুন যুবককে, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : মদের আসরে বচসার জেরে বন্ধুর হাতেই খুন যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাসপল্লিতে। মৃত ছাতু বিক্রেতা বিশাল সাউয়ের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও আড়াই মাসের শিশুপুত্র।

জানা গিয়েছে, ছাতু বিক্রেতা বিশাল সাউ ও আকাশ পাইন বন্ধু। বুধবার রাতে পৌনে ১১টা নাগাদ আকাশ পাইক বিশালকে ফোন করে মদের আসরে ডেকে পাঠায়। বিশালকে না যাওয়ার অনুরোধ করেন তাঁর স্ত্রী। কিন্তু স্ত্রীয়ের অনুরোধ না শুনে বিশাল বাড়ি থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, সুভাসপল্লির একটি মাঠে আকাশ ছাড়াও রাকেশ ও রাহুল নামে আরও দুজন মাঠে উপস্থিত ছিলেন। সেই মদের আসরে চারজনের মধ্যে হঠাৎই বচসা বাধে। সেখানেই তিনজন বিশাল সাউকে মারধর করে। সেখানেই তাঁকে ফেলে রেখে চলে যায়।

গভীররাতে বিশালের বাড়ির লোকজন জানতে পারেন, তাঁকে মারধর করে মাঠে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে তাঁরা ওই মাঠে গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিশাল। রক্তাক্ত বিশালকে সেখান থেকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। বিশালের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে কলকাতার ন্যাশানাল মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারারাত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে বিশালের মৃত্যু হয়। এরপরেই অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে আচমকা ডেকে পাঠিয়ে কেন বচসায় জড়াল তারা, সব নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?