চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোলির দিন কেউ খেললেন রং ,কেউ আবার ফাঁকা রাস্তায় মেতে উঠলেন ক্রিকেট খেলায়

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দোল উৎসবে হাজির তৃণমূল প্রাথী ইউসুফ পাঠান। সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার (Baharampur Municipality)১৮ নং ওয়ার্ডের রতন শিশু উদ্যানে দোল উৎসব উপলক্ষে দোল যাত্রায় সামিল হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। তৃণমূল প্রাথীর সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জী। ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কর্মীরা। দোল যাত্রায় ইউসুফ পাঠানকে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন।

সোমবার ইউসুফ পাঠানকে(Yusuf Pathan) সামনে পেয়ে তাঁর অটোগ্রাফ নিতে ও সেলফি তুলতে ব্যস্ত সাধারন মানুষজন। এদিকে, সোমবার দোলের দিন দেখা গেল অন্য মেজাজে কুনাল ঘোষকে(Kunal Ghosh)। বাড়ির কাছেই ক্রিকেট খেলছেন প্রতিবেশীদের সঙ্গে। রাজনীতির বাইরে এ এক অন্য চিত্র। হাওড়াতে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জীর(Sabyasachi Chatterjee) রং খেললেন ভোটারদের সঙ্গে। লাল রঙে রাঙিয়ে তুললেন সকলকে। অন্যদিকে,ধুপগুড়ি বসন্ত উৎসবে মেতে উঠলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়।জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা করার পর থেকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের চা বলয় থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই বলা বাহুল্য চষে বেরিয়েছেন।

বিজেপির প্রচারের থেকে এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস। সোমবার ধুপগুড়ি পৌরসভার উদ্যোগে ডাকবাংলো ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই রং খেলায় মেতে ওঠে গোটা ধুপগুড়িবাসী। মূল মঞ্চে হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এরাই মাঝে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়(Nirmal Chandra Roy) আবির খেলার মাধ্যমে জনসংযোগে মেতে উঠলেন। এদিন তৃণমূল প্রার্থী তথা ধুপগুড়ির বিধায়ককে পেয়ে রং খেলায় মাতলেন কচিকাঁচারাও। বিধায়কের কথায় আজকে আনন্দের উৎসব ।সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই ডাকবাংলা ময়দানে আসা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ