কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  কোজাগরী লক্ষ্মীপুজো মানেই বাঙালির ঘরে ঘরে সরা, মাটির প্রতিমা আর চিরাচরিত আচার-অনুষ্ঠানের আবহ। কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে পুজোর সামগ্রী কেনার পছন্দও। নদিয়ার বাজারে মাটির লক্ষ্মীপ্রতিমার বদলে ক্রমশ বাড়ছে পিতলের মূর্তির চাহিদা। দীর্ঘস্থায়ী ও চকচকে হওয়ার কারণে ধাতব প্রতিমার প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়লেও, এই পরিবর্তনেই কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। ঐতিহ্যের সঙ্গে আধুনিক পছন্দের এই টানাপোড়েন এখন লক্ষ্মীপুজোর বাজারে স্পষ্ট।

একসময় কোজাগরী লক্ষ্মীপুজোয় বাঙালির ঘরে ঘরে দেখা যেত সরা বা মাটির তৈরি লক্ষ্মীপ্রতিমা। কিন্তু নদিয়ার বিভিন্ন এলাকার বাজারে এবার অন্য ছবিই নজরে পড়ছে। মাটির প্রতিমার পাশাপাশি ক্রেতাদের আগ্রহ বাড়ছে পিতলের লক্ষ্মীমূর্তি কেনার দিকে। দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং সহজে ঔজ্জ্বল্য হারায় না, এমন প্রতিমার প্রতিই ঝুঁকছেন অনেকে। বাসন ও ধাতব সামগ্রীর ব্যবসায়ী কাঞ্চন দত্ত জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর পিতলের লক্ষ্মীমূর্তির চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর কথায়, সিংহাসনে পিতলের মূর্তি রাখলে তার সৌন্দর্য আরও বেড়ে যায়। পাশাপাশি, দীর্ঘদিন ব্যবহার করলেও মূর্তির রং ও ঔজ্জ্বল্য সহজে নষ্ট হয় না। ফলে প্রতি বছর নতুন প্রতিমা কেনার পরিবর্তে একবার পিতলের মূর্তি কিনে রাখতেই বেশি আগ্রহী হচ্ছেন ক্রেতাদের একাংশ। বাজারদরের ওঠানামার উপর নির্ভর করে সাধারণত ওজন অনুযায়ী বিক্রি হয় এই মূর্তিগুলি।

পিতলের মূর্তির চাহিদা বৃদ্ধির বিপরীতে মাটির প্রতিমার বাজারে তার প্রভাব পড়ছে বলে জানাচ্ছেন শিল্পীরা। মাটির লক্ষ্মীপ্রতিমা তৈরি করেন পম্পা পাল। তাঁর কথায়, আগের তুলনায় মাটির প্রতিমার চাহিদা কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। শুধু ক্রেতা কমে যাওয়াই নয়, মাটি ও রঙের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচও অনেকটাই বেড়েছে। সেই কারণে এ বছর কমাতে হয়েছে প্রতিমা তৈরির পরিমাণ। সারা বছর ধরে লক্ষ্মী ছাড়াও সরস্বতী, বিশ্বকর্মা, মনসার মতো বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়ে এবং সংসারের কাজ সামলে রাতে জেগে কাজ করলেও উপযুক্ত পারিশ্রমিক মিলছে না বলেও অভিযোগ উঠেছে। এর পাশাপাশি কোনও প্রকার সরকারি সাহায্য না পাওয়ার ক্ষোভও প্রকাশ করেছেন পম্পা পাল। 

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল