মোবাইল ফোনে এই ১৯ অ্যাপ থাকলে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন

আপনার মোবাইলে সেই অ্যাপ থাকলে এখুনি সরিয়ে ফেলুন বড় বিপদ ঘটে যাবার আগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সময়ে সচেতন না হয়ে মোবাইল ফোনে অবাঞ্ছিত অ্যাপ ইনস্টল করে ফেলে অনেকেই। কিন্তু জানেন কি, এমন অ্যাপ রয়েছে, যে কি না আপনার ব্যক্তিগত ও গোপন তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়? আপনার মোবাইলে সেই অ্যাপ থাকলে এখুনি সরিয়ে ফেলুন বড় বিপদ ঘটে যাবার আগে। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ম্যালওয়্যারফক্স সম্প্রতি গুগল প্লে স্টোরে ক্ষতিকর ১৯টি অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলি কি না তথ্য চুরির সঙ্গে যুক্ত।

কী সেই ১৯ অ্যাপ? ম্যালওয়্যারফক্স জানিয়েছে ক্ষতিকর ১৯ অ্যাপ হল ফেয়ার গেমহাব অ্যান্ড বক্স, সিম্পল নোট স্ক্যানার, ইউনিভার্সেল পিডিএফ স্ক্যানার, প্রাইভেট মেসেঞ্জার, প্রিমিয়াম এসএমএস, ব্লাড প্রেশার চেকার, কুল কি-বোর্ড, পেইন্ট আর্ট, কালার মেসেজ, ভ্লগ স্টার ভিডিও এডিটর, হোপ ক্যামেরা-পিকচার রেকর্ড, সেম লাঞ্চার অ্যান্ড লাইভ ওয়ালপেপার, অ্যামাজিং ওয়ালপেপার, কুল ইমোজি এডিটর অ্যান্ড স্টিকার, ক্রিয়েটিভ থ্রিডি লাঞ্চার, ওয়াও বিউটি ক্যামেরা, জিআইএফ ইমোজি কি-বোর্ড, ইনস্ট্যান্ট হার্ট রেট এনিটাইম ও ডেলিকেট মেসেঞ্জার।

লওয়্যারফক্সের দাবি, এই ক্ষতিকর অ্যাপগুলি ডাউনলোড করলেই স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার ও ট্রোজান ভাইরাস প্রবেশ করে। যার ফলে স্মার্টফোন থেকে গোপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে পৌঁছে যায় সাইবার অপরাধীদের হাতে। তাই নিজেকে নিরাপদ রাখতে এই অ্যাপগুলি অবিলম্বে ফোন থেকে সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, কোনও অ্যাপ ডাউনলোড করার আগে সেটির নির্মাতার বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। পাশাপাশি পূর্বের ব্যবহারকারীদের অভিজ্ঞতাও দেখে নিতে হবে। অনলাইনে অপরিচিত লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী