চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫,৫৫১ কোটি টাকার ফেমা লঙ্ঘনের অভিযোগে শাওমি-সহ তিন ব্যাঙ্ককে শোকজ ইডির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে চিনা মোবাইল সংস্থা শাওমি-সহ সংস্থার দুই পদস্থ আধিকারিককে শোকজ নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোবাইল উ‍ৎপাদকারী সংস্থার দুই পদস্থ কর্তা এবং তিন ব্যাঙ্ককেও শোকজ নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। অবৈধ রেমিট্যান্সের নামে ৫ হাজার ৫৫১ কোটি টাকা পাচারের অভিযোগে ওই নোটিশ পাঠানো হয়েছে বলে শুক্রবার রাতে ইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এই প্রথম নয়। গত বছরের এপ্রিলে  বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার অপরাধে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ৫,৫৫১ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, ২০১৪ সাল থেকে ভারতে ব্যবসা শুরু করার পরে ২০১৫ সাল থেকে অবৈধ রেমিট্যান্সের নামে বিপুল পরিমাণ অর্থ সরানো হয়েছে। তিনটি বিদেশি সংস্থাকে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠিয়েছে চিনের মোবাইল উ‍ৎপাদককারী সংস্থাটি। পরিষেবা না নেওয়া সত্বেও ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাঠানো হয়েছে।

ইডির পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ৫,৫৫১ কোটি টাকার অবৈধ রেমিট্যান্সের অভিযোগে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সংস্থার প্রাক্তন ম্যানজিং ডিরেক্টর মণু জৈন, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) সমীর রাও, সিটি, এইচএসবিসি ও ডয়েশ ব্যাঙ্ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর ওই শোকজ নোটিশের জবাব পাওয়ার পরেই চিনা মোবাইল সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফেমা আইন অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার পরেই অভিযুক্ত সংস্থাকে শোকজ নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে সন্তুষ্ট না হলে আর্থিক জরিমানা করার বিধিও রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ