Loading live market data...
Loading active stocks...
Connecting...

নতুন ধামাকা!! 4G সিম, ক্যামেরা রয়েছে এই স্মার্টওয়াচে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টওয়াচ (Smartwatch)-এর দুনিয়ায় নতুন ধামাকা! Fire-Boltt তাদের প্রথম Android চালিত ক্যামেরা স্মার্টওয়াচ ‘Snapp’ বাজারে নিয়ে এসেছে। এই ঘড়িতে রয়েছে 4G LTE সাপোর্ট, অর্থাৎ এটিতে সিম লাগিয়ে সরাসরি ফোন করা, ইন্টারনেট চালানো সম্ভব!

কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই স্মার্টওয়াচের ক্যামেরা। হ্যাঁ, ঠিক শুনেছেন! ‘Snapp’ –এ রয়েছে একটি HD ক্যামেরা, যা দিয়ে ছবি তোলা, QR code স্ক্যান করা, এমনকী স্ট্রিমিং করাও সম্ভব।

এই ঘড়ির ডিজাইনটি বেশ আকর্ষণীয়। Square Dial-এর পাশাপাশি দুটি function বাটন দেওয়া রয়েছে। সাথে পেতে পারবেন সিলিকন, লেদারমেটালের তৈরি নানান রঙের স্ট্র্যাপ। চোখ ধাঁধানো 2.13 ইঞ্চির HD AMOLED screen-এর পাশাপাশি, Snapp-এ সর্বোচ্চ 4GB RAM64GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে Wi-Fi সংযোগের সুবিধা। সবচেয়ে বড়ো কথা, Google Play store থেকে আপনার পছন্দের Application ডাউনলোড করে নিতে পারবেন।

কিন্তু Snapp শুধুই টেক গ্যাজেট নয়! Fire-Boltt, Health suit-এর সাহায্যে কাজ করে আপনার স্বাস্থ্যের খেয়ালও রাখবে। এই suit-এ রয়েছে ক্রমাগত হার্ট রেট মনিটরিং এবং বিভিন্ন স্পোর্টস মোডের সুবিধা। এছাড়াও, Snapp-এর 1000mAh এর ব্যাটারি একবার চার্জে 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে চলতে পারে।

Fire-Boltt স্ন্যাপের বিশেষত্ব:

  • 2.13 ইঞ্চির HD(410 x 502 pixel)AMOLED ডিসপ্লে, 600 নিটস ব্রাইটনেস, অলওয়েজ-অন ডিসপ্লে
  • 2টি ফাংশান বাটন
  • Cloud-ভিত্তিক watch face
  • Quad-core কার্টেক্স CPU, মালি GPU
  • অ্যান্ড্রয়েড Operating System
  • অ্যাপ মার্কেট: Google Play store
  • In-built মাইক এবং স্পিকার
  • 2GB/4GB RAM এবং 16GB/64GB স্টোরেজ
  • একাধিক স্পোর্টস মোড
  • ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট
  • HD ক্যামেরা
  • স্বাস্থ্য মনিটরিং: Fire-Boltt Health Suite সঙ্গে হার্ট রেট মনিটরিং, প্লে স্টোরের ফিটনেস অ্যাপ সাপোর্ট
  • IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স
  • GSM/WCDMA/ LTE কলিং, Bluetooth, এবং 2.4 GHz Wi-Fi সাপোর্ট
  • 1000mAh ব্যাটারি, 30 দিন স্ট্যান্ডবাই, 15 দিন পর্যন্ত কলিংসহ

Fire-Boltt Snapp পাওয়া যাবে Alpine Olive, Archaic Black, Black Storm, Cherry Blush, Cocoa Brown, Jet Black Luxe, এবং Marlet Maroon এই রংগুলিতে। 4GB+64GB মডেলের দাম রাখা হয়েছে 6,499 টাকা এবং 2GB+16GB মডেলের দাম 5,999 টাকা। 27 অগস্ট থেকে Amazon থেকে কিনতে পারবেন স্মার্টওয়াচটি।

শনিবার ব্রিগেডের শপথ অনুষ্ঠানে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?