ট্রেনের কাছে হারছে বিমান!

ইউরোপে রেললাইনের বিস্তার হয়েছে বেশ কয়েক দশক আগেই। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রেল ব্যবস্থা অনেকটাই পিছিয়ে পড়েছিল বিমানের কাছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে রেললাইনের বিস্তার হয়েছে বেশ কয়েক দশক আগেই। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রেল ব্যবস্থা অনেকটাই পিছিয়ে পড়েছিল বিমানের কাছে। এক দশকের বেশি সময় ধরে গোটা ইউরোপে ট্রেন চললেও যাত্রীরা বেশি পছন্দ করতেন বিমানেই গন্তব্যে পৌঁছতে। যদিও এই সময়কালে ইউরোপ জুড়ে রেল ব্যবস্থা আরও উন্নত এবং আধুনিক হয়েছে।

তবে ২০০৮ সালে ইতালিতে হাইস্পিড ট্রেন চালু হওয়ার পর থেকেই চিত্রটা ধীরে ধীরে বদলাচ্ছে। শুধু ইতালি নয়, ফ্রান্স, অস্ট্রিয়া ও ইংল্যান্ডেও হাইস্পিড ট্রেনের ছড়াছড়ি। ট্রেনগুলি যেমন উচ্চগতিতে চলে তেমনই যাত্রী সুরক্ষা, স্বাচ্ছন্দ ও সুযোগ-সুবিধায় অনেকটাই পাল্লা দিতে শুরু করেছে বিমান পরিবহনের সঙ্গে। এর ফলে ২০১৯ সালের মধ্যেই ইতালি-সহ গোটা ইউরোপে প্রধান বাণিজ্যিক রুটে ট্রেনে যাতায়াতকারীর সংখ্যা এক দশকে বেড়েছে প্রায় চারগুণ।

শুধুমাত্র ইতালিতেই ২০০৮ সালে ট্রেন রুটে যাত্রী সংখ্যা ছিল ১০ লক্ষ। আর ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ। এর ফলে ইতালির জাতীয় বিমান সংস্থা আলিতালিয়া তাঁদের ডোমেস্টিক রুটে বহু বিমান বন্ধ করে দিয়েছে যাত্রী সংখ্যা কম হওয়ার জন্য। অর্থাৎ, ইতালির ট্রেনবিপ্লবের কাছে হেরে যাচ্ছে বিমান। রোম এবং মিলানের মতো প্রধান বাণিজ্যিক রুটে ট্রেনে যাতায়াতকারীর সংখ্যা এক দশকে বেড়েছে প্রায় চারগুণ। এই দুই শহরের মধ্যে ভ্রমণকারী দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ এখন ট্রেনে ভ্রমণ করছেন।

জানা যাচ্ছে, ২০০৮ সাল থেকে ইতালির উচ্চগতির ট্রেন চালু হওয়ার পরই রোম ও মিলানের মধ্যে প্রায় ৫৭১ কিমি দূরত্ব পার করতে একটি ট্রেন সময় নিচ্ছে মাত্র ৩ ঘণ্টা। ট্রেন ভাড়াও শুরু হয় ১২-১৫ ইউরো থেকে। ফলে সস্তায় ট্রেনে ভ্রমণের স্বাদ নিতে অনেকেই ঝুঁকছেন। ইতালিয়ান নাগরিকদের বক্তব্য, মিলান, তুরিন, রোম, নেপলস বা ভেনিসে যেতে হলে অন্য অনেকের মতো ওই হাইস্পিড ট্রেনই ধরব-বিমান অবশ্যই নয়। ইতালির জলবায়ু বিজ্ঞানী বারবান্ট জানাচ্ছেন, কারণ দূরপাল্লার যাত্রায় কার্বন নির্গমন কমানোর অন্যতম নির্ভরযোগ্য উপায় ট্রেন।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা