সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ফেক ছবি! চিনে নিন এই উপায়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বগ্রাসী হয়ে উঠেছে। জিডিটাল মাধ্যমে এমন খুব কম বিষয় রয়েছে যা এআই- এর সংস্পর্শে আসেনি। নেট দুনিয়ায় চক্কর খাওয়া একাধিক ফটো, ভিডিও এবং অডিওতেও এআই নিজের কেরামতি দেখানো আগেই শুরু করে দিয়েছে।

বিভিন্ন সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবি বা ভিডিও বিকৃত করে অন্য কারও মুখ বসানো থেকে শুরু করে গলা নকলের মতো বহু ঘটনাই সামনে এসেছে। যার পোশাকি নাম ডিপফেক। এই ধরনের ছবি গুলি চিহ্নিত করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায় নেট নাগরিকদের পক্ষে। তবে এমন কিছু উপায় রয়েছে যা অবলম্বন করলে ডিপফেক ধরে ফেলা সম্ভব। কী সেই উপায়? রইলো বিস্তারিত।

কীভাবে চিহ্নিত করবেন ডিপফেক ফটো গুলিকে?
প্রতিদিন সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ছবি। কিন্তু এত ছবির মধ্যে কোনটা এআই দ্বারা প্রস্তুত ছবি এবং কোনটা বাস্তব চিত্র তা খুঁজে বের করা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়। কাজেই এবার থেকে সেই কঠিন কাজ সহজ করতে বিশেষ কিছু দিক নজরে রাখতে হবে সমাজ মাধ্যমবাসীদের। কী কী করবেন??? নিচে রইলো সেই তথ্য।

ফটো জুম করে দেখুন
এআই দ্বারা প্রস্তুত কোনও ছবি চিনতে হলে প্রথমেই ছবিটিকে ভাল করে জুম করুন। সাধারণত কোনও ডিপফেক বা এডিট করা ছবি জুম করলে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা বাস্তবের থেকে একেবারে আলাদা। এছাড়াও ছবিতে থাকা বিষয়বস্তুতে ভাল করে জুম করলে কিংবা ছবি যদি কোনও ব্যক্তির হয় সেক্ষেত্রে তার আঙুলে অথবা চোখে জুম ইন করে কিছু অবাস্তব ও অদ্ভুত বিষয় চিহ্নিত করা যায়।

পুরো ছবিটি ভাল করে দেখুন
বর্তমানে প্রযুক্তির অগ্রগতি AI – কে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যা যেকোনও ছবি বা ভিডিও খুব নিখুঁত ভাবে এডিট করতে সক্ষম। তবে অনেক ক্ষেত্রেই মানুষের চোখ ধরে ফেলে কৃত্রিম বুদ্ধিমত্তার চতুরতা। কাজেই নেট দুনিয়ায় ভেসে আসা ছবি গুলির ওপর প্রথমেই বিশ্বাস না করে তাতে অন্য কারও মুখ বসানো হয়েছে কিনা জানতে খুব কাছ থেকে ছবিটি দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। অনেক ক্ষেত্রে এই কাজ ছবির অপ্রাসঙ্গিকতা খুঁজে বের করতে পারে।

প্রসঙ্গত, উপরিউক্ত দুই পদ্ধতি ছাড়াও এআই- এর তৈরি কোনও ব্যক্তির ছবির ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ ক্ষেত্রেই অবাস্তবিক হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিকে নতুন মাধুর্য দিতে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু জায়গা সেট করে যা দেখতে সুন্দর হলেও বাস্তবে অস্তিত্বের সংকটে ভোগে। তাই ডিপফেক চিহ্নিত করতে ছবির ব্যাকগ্রাউন্ডও নজরে রাখুন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর