চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্থিক মন্দা তরান্বিত করছে ইউক্রেন রাশিয়া সংঘাত, সতর্ক করল IMF

নিজস্ব প্রতিনিধিঃ এক দুই করে বাড়তে বাড়তে আজ ১১ দিনে পড়ল ইউক্রেন রাশিয়া সংঘাত। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ওপর রাশিয়া বিশেষ সামরিক অভিযানের নামে যে আগ্রাসন চালাচ্ছে তা এখনও থামার নাম নেই। এদিকে এই যুদ্ধের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই প্রসঙ্গে আলোকপাত করে IMF তথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দাবি,  দুই দেশের মধ্যেকার এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলবে। শনিবার রাতে এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে IMF সতর্ক করে জানিয়েছে যে, ইউক্রেনের যুদ্ধ ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলেছে এবং এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে এর প্রভাব বিধ্বংসী হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে করোনার ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠে ঠিক যে সময় আবার মাথাচারা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল বিশ্ব অর্থনীতি সেই সময়েই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার এই সংঘাত বিশ্ব বাজারে খুবই নেতিবাচক প্রভাব ফেলছে। ইতিমধ্যেই এই যুদ্ধের কারণে বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেল এবং পণ্যের দাম। তেলের ব্যারেল এখনই ১২০ ডলারের কাছাকাছি, যা মুদ্রাস্ফীতি বৃদ্ধির গতিকে আরও তরান্বিত করছে।

শনিবারের বিবৃতি অনুসারে, IMF জানিয়ছে যে ইউক্রেন ইতিমধ্যেই জরুরি আর্থিক সহায়তার অনুরোধ চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি একটি রিপোর্ট করেছে। জানা যাচ্ছে জরুরি ভিত্তিতে ইউক্রেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ১.৪ বিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা চেয়েছে। এই প্রসঙ্গে শনিবার IMF ওই বিবৃতিতে জানিয়েছে যে, ইউক্রেনের এই অনুরোধটি আগামী সপ্তাহের প্রথম দিকেই নির্বাহী বোর্ডের সামনে আনা হতে পারে। 

অন্যদিকে জানা যাচ্ছে রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের ওপর এমন সমস্ত নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলির প্রভাব শুধু যে সংশ্লিষ্ট সেই দেশের ওপরই পড়ছে তা নয়, এই মুহূর্তে ইউক্রেনের বহু দেশের আমগানি, রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনের মতো আরও একাধিক দেশও কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ছে। IMF-এর আশঙ্কা যে, ইউক্রেন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলির জন্যও এই সংঘাত অভাব এবং সরবরাহের ব্যাঘাত বয়ে নিয়ে আসবে।

Published by:

Share Link:

More Releted News:

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ