ট্যাঁরা-ব্যাঁকা ওয়াগন সোজা করতে রেলের খরচ কয়েকশো কোটি

মাত্র চার মাসে খরচ ১৫০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে আচমকা বিদ্যুৎ সংকট দেখা দেওয়ায় প্রয়োজন ছিল জরুরি ভিত্তিতে কয়লা সরবরাহের। আর সেটা করতে গিয়ে ভারতীয় রেলের খরচ হয়েছে এক গুচ্ছ টাকা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত চার মাসে ভারতীয় রেলকে এই সব ব্যাঁকা-ট্যাঁরা ওয়াগন সারাই করতে খরচ করতে হয়েছে ১৫০ কোটি টাকা। রেলমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, গত জানুয়ারিতে ড্যামেজ হওয়া ওয়াগানের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের কাছাকাছি (৯,৯৮২)। সেটা ২ মে দাঁড়ায় ৭,৮০৩।

রেল মন্ত্রকের এক পদস্থকর্তা জানিয়েছেন, ‘প্রতিটি ওয়াগনের জন্য খরচ হয়েছে পাঁচ থেকে ১০ লক্ষ টাকা। ওয়াগন থেকে কয়লা আনলোড করা সময় ব্যবহার করা হয়েছিল জেসিবি। এর ফলে ওই সব ওয়াগন ক্ষতিগ্রস্ত হয়।’

তথ্য অনুসারে চলতি বছর ১ জানুয়ারি ড্যামেজ হওয়া ওয়াগনের সংখ্যা ছিল ৯,৯৮২। মাত্র পাঁচদিন বাদে ৬ জানুয়ারি সংখ্যাটা এক ধাক্কায় ১০ হাজারের ঘর অতিক্রম করে যায়। ড্যামেজ হওয়া ওয়াগনের সংখ্যা ছিল ১০, ৬৮৭। ফেব্রুয়ারিতে সেই সংখ্যাটা অনেকটা কমে যায়। ১১ ফেব্রুয়ারি ড্যামেজ হওয়া ওয়াগনের সংখ্যা ছিল ৭, ২৬৭। মে মাসে ফের বাড়ে ক্ষতিগ্রস্ত ওয়াগনের সংখ্যা। রেলের তরফ থেকে বলা হয়েছে, কয়লা সরবরাহের জন্য অতিরিক্ত ওয়াগন ব্যবহার করতে হয়েছিল। যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে, তা হল এই ক্ষতি কী কোনওভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। না হলে তো আগামীদিনে আরও টাকা খরচ হবে রেলের।

আরও পড়ুন রেকর্ড গরমে রেকর্ড বিক্রি খাদির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর