যুদ্ধের জের, সাত বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

২০১৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১১০ ডলারে পৌঁছেছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্যি হচ্ছে। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে ক্রমশই বাড়ছে তরল সোনার দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১১০ দশমিক ২৩ ডলার। সাত বছরের মধ্যে এটাই তেলের সর্বোচ্চ দাম। ২০১৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১১০ ডলারে পৌঁছেছিল। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, অবিলম্বে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে অপরিশোধিত তেলের দাম আরও আকাশছোঁয়া হবে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পরেই এক লাফে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একশো ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। প্রথম দিনেই তেলের দাম পৌঁছেছিল ব্যারেল প্রতি ১০৫ ডলারে। ছয় বছরের মধ্যে সর্বোচ্চ দাঁড়িয়েছিল তেলের দাম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ হচ্ছে রাশিয়া। বিশ্বজুড়ে প্রতিদিন যে তেল উ‍ৎপাদন হয় তার এক দশমাংসই উ‍ৎপাদিত হয় ভ্লাদিমির পুতিনের দেশে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করায় রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে তেলের বাজারদরকে ঊর্ধ্বমুখী করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন।  

বিশ্বজুড়ে তেলের সঙ্কট যাতে না হয়, তার জন্য আন্তর্জাতিক এনার্জি এজেন্সি ছয় কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। লক্ষ্য ছিল, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এদিন ফের এক লাফে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা