আলাদা ফোনে ভিন্ন ভাড়া কেন, Ola- Uber- এর কাছে জবাব তলব কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপভোক্তাদের স্বার্থ রক্ষায় ভারত সরকারের Department of Consumer Affairs এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। Central Consumer Protection Authority (CCPA) এর মাধ্যমে জনপ্রিয় ক্যাব সার্ভিস প্রদানকারী সংস্থা Ola এবং Uber-কে নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, ক্যাব ভাড়ার ক্ষেত্রে ব্যবহারকারীর ফোনের মডেলের উপর ভিত্তি করে বৈষম্য করা হচ্ছে।

Apple iPhone ও Android ফোনের ভাড়ার মধ্যে পার্থক্য!

তদন্তে উঠে এসেছে, Apple iPhone ব্যবহারকারীদের দেখানো ভাড়া Android ফোন ব্যবহারকারীদের থেকে আলাদা। একই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে দুই ধরণের ফোনের জন্য আলাদা ভাড়া প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ।

এমন পরিস্থিতিতে সরকার Ola এবং Uber-এর কাছে এই বিষয়ের ব্যাখ্যা চেয়েছে। কীভাবে ভাড়ার ক্ষেত্রে এই বৈষম্য তৈরি হয়, তার কারণ খতিয়ে দেখতে চাইছে ভারত সরকার।

উপভোক্তা অধিকারের প্রশ্নে নজিরবিহীন উদ্যোগ

Ola এবং Uber-এর এই কার্যকলাপ অনেকের কাছেই অস্বচ্ছ এবং বৈষম্যমূলক বলে মনে হয়েছে। প্রযুক্তিগতভাবে কীভাবে ভাড়া নির্ধারণ করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে, তারা উপভোক্তা অধিকারের বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে। Ola এবং Uber-এর পক্ষ থেকে কী ধরনের ব্যাখ্যা আসে, তা এখন দেখার অপেক্ষা।

এই ঘটনা শুধুমাত্র ক্যাব সার্ভিসের ক্ষেত্রেই নয়, বরং ডিজিটাল যুগে পরিষেবার ন্যায্যতা এবং স্বচ্ছতার উপর বড় প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে প্রযুক্তিগত কারণে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতেই সরকারের এই তৎপরতা।

Ola এবং Uber-এর জবাব এবং সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেদিকে এখন সবার নজর।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা