6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতের বাজারে Oppo K14x 5G

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। রেডমি, রিয়েলমি, ভিভো,  মোটোরলা, সামসাং, ওপ্পো। সবাই নতুন নতুন ফোন নিয়ে আসাছে বাজারে। ওপ্পো তাঁদের স্মার্টফোনকে আরও উন্নত করে বাজারে নিয়ে এসেছে। অবশেষে জল্পনার অবসান করে ভারতের বাজারে এসেছে Oppo K14x 5G। এটি K14 সিরিজের প্রথম ফোন।

জানা গিয়েছে, এই ফোনটি ইকমার্স সাইটের পাশাপাশি পাওয়া যাবে ওয়েবসাইটেও। ফোনটি ২টি কালারে পাওয়া যাচ্ছে। ফোনটি ভারতের বাজারে এসেছে ১৪,৯৯৯ টাকায়। ১৪,৯৯৯টাকার ফোনটির বেস মডেল ৪জিবি + ১২৮ জিবি।পাশাপাশি আরও একটি মডেল পাওয়া যাচ্ছে। সেটি ৬জিবি+১২৮জিবি স্টোরেজ সহ টপ অফ দ্যা লাইন ভেরিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা।

স্পেসিফিকেশন ও ফিচারস: কী কী চমক রয়েছে?

পাওয়ারফুল প্রসেসর: ফোনের পারফরম্যান্স ঠিক রাখার জন্য এতে থাকছে MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি ৬এনএম প্রসেসে তৈরি একটি অক্টা-কোর চিপসেট। যদিও আগের OPPO K13x মডেলেও এই প্রসেসর ছিল, তবে এবার সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং থার্মাল ম্যানেজমেন্টে বড় উন্নতি করা হয়েছে। অর্থাৎ গেম খেলা হোক বা মাল্টি-টাস্কিং, ফোন চলবে মাখনের মতো।ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে Color OS 16-তে চলে। এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP64-রেটিং সহ আসবে।

ঝকঝকে ডিসপ্লে: এতে থাকছে ৬.৭৫ ইঞ্চির HD+ LCD স্ক্রিন। সঙ্গে থাকছে ১২০হার্জ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস। হয়তো AMOLED প্যানেল নয়, কিন্তু এই দামে ১২০হার্জ রিফ্রেশ রেট এবং এত হাই ব্রাইটনেস নিঃসন্দেহে বড় ডিল। কড়া রোদেও স্ক্রিন দেখতে সমস্যা হবে না।

বিশাল ব্যাটারি: OPPO-র K Series-এর প্রধান শক্তি হল এর ব্যাটারি। আগের মডেল K13x-এ ৬,০০০mAh ব্যাটারি ছিল যা PCMark টেস্টে ১২ ঘণ্টা ব্যাকআপ দিয়েছিল। এবারের ফোনেও সেই বিশাল বা তার চেয়েও বড় ব্যাটারি থাকার সম্ভাবনা প্রবল, যা একবার চার্জ দিলে দেড় দিন অনায়াসেই চলে যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য থাকছে ৫০মেগাপিক্সেল মেইন সেন্সর। তবে মেগাপিক্সেলের চেয়েও এবার ইমেজ প্রসেসিংয়ে জোর দিয়েছে সংস্থা। লো-লাইট বা কম আলোতেও ছবি আসবে সুন্দর। সেলফি লাভারদের জন্যও থাকছে সুখবর, কারণ ফ্রন্ট ক্যামেরাতেও বেশ কিছু আপগ্রেড আসছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

কাদের সঙ্গে কড়া টক্কর?

বাজার দখল করতে OPPO K14x 5G-কে লড়তে হবে বেশ কিছু হেভিওয়েট প্লেয়ারের সাথে। এর প্রধান প্রতিপক্ষ হতে চলেছে POCO M8, Redmi Note 15 এবং দেশি সংস্থা Lava Agni 4। প্রতিযোগীরা হয়তো AMOLED ডিসপ্লে বা ফাস্ট চার্জিং দিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করবে, কিন্তু OPPO-র বাজি হলো তাদের বিশাল ব্যাটারি লাইফ, বিশ্বাসযোগ্য ব্র্যান্ড ভ্যালু এবং মসৃণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স।

 

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা