Loading live market data...
Loading active stocks...
Connecting...

ক্যামেরা, 4G সিম, কলিং, হার্টবিট ট্র্যাকার সব পাবেন এই স্মার্টওয়াচে, কিনবেন নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টওয়াচ (Smartwatch) -এর বাজারে আলোড়ন ফেলেছে Rogbid -এর নতুন প্রজন্মের স্মার্টওয়াচ (Smartwatch), Model R। গত মাসে Model C দিয়ে সাড়া ফেলা এই সংস্থা এবার এনে দিল আরও উন্নত ফিচারের স্মার্টওয়াচ (Smartwatch)। Model R, Rogbid -এর প্রথম 4G Android Smartwatch। এর সবচেয়ে বড় আকর্ষণ হল ইন-বিল্ট ক্যামেরা (In-built Camera) । হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন! এই স্মার্টওয়াচে রয়েছে 2 Megapixel ক্যামেরা, যা ছবি তোলা, ভিডিও রেকর্ড করা থেকে শুরু করে QR code স্ক্যান করা, সবই সম্ভব করে তুলবে। এর পাশাপাশি বিল্ট-ইন সিম স্লট (Built-in SIM slot) এবং শক্তিশালী ব্যাটারিও রয়েছে এই ডিভাইসে।

Model R-এর ডিজাইন প্রিমিয়াম লুকে ধরা পড়েছে। ধাতব বডি (Metal body) এবং দুটি ফিজিক্যাল বোতাম (Button) রয়েছে ডান পাশে। এই দুই বাটনের মাঝেই রয়েছে ক্যামেরা। ডিভাইসটি ধুলো ও জলরোধী, IP67 সার্টিফিকেটযুক্ত

1.85 ইঞ্চি আকারের বৃত্তাকার ডায়াল স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচ (Smartwatch)-এ। এই HD Display-এর resolution 400×400 Pixel। ডিভাইসটির বাম পাশে রয়েছে ন্যানো সিম স্লট (Nano SIM slot) । এর মানে, আপনি SIM card ব্যবহার করে স্বাধীনভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। Hands free call-এর জন্য মাইক্রোফোন ও স্পিকারও রয়েছে। বিল্ট-ইন জিপিএস (Built-in GPS) সুবিধাও রয়েছে, যা স্মার্টফোন ছাড়াই আপনার অবস্থান এবং রুট সম্পর্কে তথ্য দেবে।

স্বাস্থ্যবিষয়ক ফিচারের দিক থেকেও Model R পিছিয়ে নেই। Heart rate ও SPO2 সেন্সরের পাশাপাশি রয়েছে ব্লাড প্রেশার মনিটরিং (Blood pressure monitoring)। বিভিন্ন ধরনের স্পোর্টস মোডও সাপোর্ট করে এই স্মার্টওয়াচ (Smartwatch)

Quad-core প্রসেসর এবং 3 GB RAM-এর দ্বারা Smooth পারফর্মেন্স দেবে Model R32 GB storage, Google Play store থেকে প্রচুর অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রেও উপযুক্ত। Android 8.1 অপারেটিং সিস্টেমে (OS) চলে এই ডিভাইস। 1100 mAh ব্যাটারি দীর্ঘক্ষণ সাহায্য করবে। NFC, Flashlight, নোটিফিকেশন ইত্যাদি সুবিধাও রয়েছে।

Obsidian BlackShiny Silver রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ (Smartwatch)। সিলিকন ও স্টেইনলেস স্টীলের স্ট্র্যাপের অপশন রয়েছে। বিদেশের বাজারে লঞ্চ হওয়া এই স্মার্টওয়াচটির দাম 159.99 ডলার হলেও লঞ্চ অফারে পাওয়া যাবে 79.99 ডলারে। ভারতীয় বাজারে এই স্মার্টওয়াচ কবে বা কত দামে পাওয়া যাবে সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

শনিবার ব্রিগেডের শপথ অনুষ্ঠানে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?