শেয়ারবাজারে অনিল আম্বানিকে নিষিদ্ধ করল সেবি

অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডকে শেয়ারবাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুঃসময় কিছুতেই কাটছে না রিলায়েন্সের প্রয়াত কর্ণধার ধীরুভাই আম্বানির ছোট পুত্র অনিল আম্বানির। সংস্থায় আর্থিক গরমিলের অভিযোগে শুক্রবার অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডকে শেয়ারবাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা সেবি। শুধু রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডই নয়, সংস্থার কর্ণধার অনিল আম্বানি, তিন আধিকারিক অমিত বাপনা, রবীন্দ্র সুধাকর ও পিনাকেশ আর শাহকে-ও নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ১০০ পাতার এক আদেশনামা জারি করে বলা হয়েছে, ‘আগামী তিন মাস শেয়ারবাজারে রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং সংস্থার চার আধিকারিক নিষিদ্ধ থাকবেন। কেননা সংস্থার আধিকারিকরা শেয়ার গ্রহীতাদের স্বার্থের কথা না ভেবে সংস্থার কর্ণধার অনিল আম্বানির ব্যক্তিগত লাভ-ক্ষতির বিষয়টির বেশি নজর দিয়েছেন। অনিল আম্বানির সঙ্গে হাত মিলিয়ে আর্থিক অনিয়ম করেছেন। শুধু তাই নয়, অনিল আম্বানি সহ নিষিদ্ধ হওয়া তিন আধিকারিক যদি কোনও সংস্থার পরিচালক কিংবা অন্য কোনও পদে থাকেন, তাহলে সেই সংস্থাও শেয়ারবাজারে পা রাখতে পারবে না। শেয়ারবাজারে ওই সব সংস্থাকে নথিভুক্ত করা হবে না।’

গত কয়েক বছর ধরেই ধীরুভাইয়ের ছোট ছেলে তথা রিলায়েন্স এডিএ’র কর্ণধারের সময় ভালো যাচ্ছে না। চিনের তিনটি ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে পরিশৌধ না করার দায়ে ২০২০ সালে লণ্ডনের এক আদালত তাঁকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেছিল। যদিও গত বছর প্যান্ডোরা পেপার্স প্রকাশের পরে জানা যায়, জার্সি, ভার্জিন সহ বিদেশে ১৮টি অফশোর সংস্থার মালিক অনিল আম্বানি।  ১৩০ কোটি ডলারের বিনিয়োগও রয়েছে ওই সংস্থায়।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য