Deepfake নিয়ে ফের উদ্বেগ প্রকাশ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে আকছার তৈরি হচ্ছে ডিপফেক ভিডিও। রাজনেতা থেকে শুরু করে বিভিন্ন পেশার তারকাদের ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে সমাজমাধ্যমে। ফলে আতঙ্ক বাড়ছে ক্রমশই। মঙ্গলবার কৃত্রিম মেধা সংক্রান্ত এক সম্মেলনে ফের ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে সতর্ক করতে গিয়ে তিনি বলেছেন, ‘ক্রমশই গোটা বিশ্বের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ডিপফেক ভিডিও। কৃত্রিম মেধার অপব্যবহার রোখার দিকে বিশেষ নজর দিতে হবে।’

কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ইদানিং ডিপফেক ভিডিও তৈরির হিড়িক পড়ে গিয়েছে। এক সমীক্ষায় উঠে এসেছে, গত নভেম্বর মাসেই ২ কোটি ৪০ লক্ষের বেশি নেটা নাগরিক এআই প্রযুক্তি ব্যবহার করে মহিলাদের নগ্ন ছবি প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইটে ঢুঁ মেরেছেন। দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, মায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও ডিপফেক ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় আগেও উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

এদিন ভারতমণ্ডপমে কৃত্রিম মেধা সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের অনেক ইতিবাচক দিক রয়েছে। পাশাপাশি অনেক নেতিবাচক দিকও রয়েছে। আর ওই নেতিবাচক দিকই হলো উদ্বেগজনক। একবিংশ শতকে এআই প্রযুক্তি মানবিক সাহায্যের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। কিন্তু আবার এই প্রযুক্তির অপব্যবহার মানবজীবনকে ধ্বংস করে দিতে পারে। উদাহরণ হিসাবে ডিপফেক ভিডিও’র কথা বলা যেতে পারে। সত্যিই ডিপফেক বড় উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে।’

কৃত্রিম মেধা বা এআই সন্ত্রাসীদের কাছেও বড় অস্ত্র হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘সন্ত্রাসীরা যদি এআই চালিত অস্ত্র ব্যবহার শুরু করে দেয়, তাহলে গোটা বিশ্বের নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াবে। কীভাবে তা রোখা যায়, তা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে।’

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?