Suzuki-র Monsoon অফার! 20 হাজার পর্যন্ত ক্যাশব্যাক সঙ্গে বিনামূল্যে 10 বছরের ওয়্যারান্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা Suzuki –র বাইক চালাতে ভালবাসেন বা যারা Suzuki-র বাইক কেনার কথা ভাবছেন, তাদের জন্য সুখবর। অগস্ট মাসের শুরুতেই আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল Suzuki Motorcycle India। জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা  তাদের Zixer 250 এবং Zixer SF 250 মডেলে ক্যাশব্যাক ও বিনামূল্যে এক্সটেন্ডেড (extended) ওয়্যারান্টির সুবিধা দিচ্ছে।

বাইক-স্কুটির নিউজ প্ল্যাটফর্ম Bikewall-এর এক রিপোর্ট অনুযায়ী, এই দুটি বাইক কেনার সঙ্গে 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 10 বছরের বিনামূল্যে এক্সটেন্ডেড ওয়্যারান্টি (extended warranty) দেওয়া হচ্ছে। এছাড়াও, যেসব গ্রাহক মাসিক কিস্তিতে বাইক কিনতে চান তাদের জন্য 100% পর্যন্ত ঋণের সুবিধা রয়েছে কোনও ধরনের হাইপোথেসিস ছাড়াই। এখানেই শেষ নয়, ক্রেতারা 6,999 টাকার Riding Jacket জেতারও সুযোগও পাবেন।

রিপোর্টে বলা হয়েছে, অফারটি কিছু শর্ত ও প্রয়োগের সাপেক্ষে এবং বিস্তারিত জানতে নিকটস্থ Suzuki ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ইঞ্জিন ও হার্ডওয়্যারের দিক থেকে Suzuki Zixer 250 এবং Zixer SF 250 একই বাইক। পার্থক্য শুধুমাত্র ডিজাইনে। Zixer একটি নেকেড-স্ট্রিট বাইক। অন্যদিকে SF 250 ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। Zixer-এ সিঙ্গল-পিস tubler হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। আর SF 250 মডেলে ক্লিক-অন হ্যান্ডেলবার রয়েছে। ডায়মন্ড টাইপ ফ্রেমে তৈরি এই বাইকটি 17 ইঞ্চি চাকার উপর ভর করে চলে।

Suzuki Zixer সিরিজে রয়েছে 249 CC, সিঙ্গল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন, যা 26.13 BHP শক্তি ও 22.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে 6টি স্পিড গিয়ারবক্স। বাইকটির হার্ডওয়্যার সেটআপে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক, ডিস্ক ব্রেক (দুই চাকায়) এবং ডুয়াল চ্যানেল ABS রয়েছে। এলইডি কনসোল, Bluetooth কানেক্টিভিটি, LED Tail lamp ও Headlamp Zixer সিরিজের আকর্ষণীয় ফিচার।

Suzuki Zixer সিরিজের এই আকর্ষণীয় অফার বাইকপ্রেমীদের জন্য এক বড় সুযোগ। Cashback, Extended warranty, EMI সুবিধা এবং গিফটের মতো অফারগুলি বাইক কেনার সিদ্ধান্তকে আরও সহজ করে তুলতে পারে। তবে, কোনও বাইক কেনার আগে অবশ্যই বাজেট, ব্যবহারের প্রয়োজন এবং বাইকের স্পেসিফিকেশন বিবেচনা করা উচিত। এই প্রতিবেদনটি Bikewall –এর একটি রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

 

মুম্বইয়ের আজাদ ময়দানে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে বন্দে ভারত

আতসকাচে সূর্যের আলোয় জ্বলে যজ্ঞের আগুন, মড়কের আতঙ্কে শুরু হয়েছিল দাঁতনের জমিদার বাড়ির পুজো

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

আগামী ১১-১২ ডিসেম্বর কানাডা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?