বৈদ্যুতিক গাড়ি উ‍ৎপাদনে ১০,৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে Suzuki

বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে গুজরাতে নতুন কারখানা গড়ার দিকে নজর দিয়েছেন সুজুকির শীর্ষ কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে ক্রমশই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। আর সে কথা মাথায় রেখে বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি উ‍ৎপাদনে ১০ হাজার ৪০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা সুজুকি মোটর করপোরেশন। শনিবার রাতে দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফুমিও কিশিদার উপস্থিতিতে ইন্দো-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে গুজরাত সরকারের সঙ্গে জাপানি সংস্থার এক মউ স্বাক্ষর হয়েছে।

জ্বালানি তেলের অপ্রতুলতা ও পরিবেশ দূষণের বিষয়টি মাথায় রেখে দেশে ডিজেল ও পেট্রল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপরে বিশেষ জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ২০৩০ সালের মধ্যে নতুন গাড়ি বিক্রির ক্ষেত্রে অন্তত ৩০ শতাংশ যাতে বৈদ্যুতিক গাড়ি থাকে তার জন্য বিশেষ লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের উ‍ৎসাহ জোগাতে বিশেষ উ‍ৎসাহ ভাতা বা ইনসেনটিভ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইলন মাস্কের টেসলা সহ আরও একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভারতের বিশাল বাজার ধরতে ঝাঁপিয়ে পড়েছে। যদিও টেসলা কর ছাড়ের যে আবদার জানিয়েছে তা মানতে রাজি নয় মোদি সরকার। সূত্রের খবর, বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে গুজরাতে নতুন কারখানা গড়ার দিকে নজর দিয়েছেন সুজুকির শীর্ষ কর্তারা। শনিবার ইন্দো-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে সুজুকি মোটর করপোরেশনের প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি বলেছেন, ‘ছোট গাড়ি যাতে কার্বন দূষণ না ছড়ায় সেদিকে বিশেষ নজর দিয়েছে সংস্থা। তার জন্য বৈদ্যুতিক গাড়ি উ‍ৎপাদনের দিকেই আমরা বেশি করে ঝুঁকেছি।

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪