চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলির মরশুমে বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত ফিচার্সের এই স্মার্টফোনগুলি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির মরশুমে(Diwali 2024) নতুন জিনিসপত্র কেনাকাটার চল রয়েছে ভারতীয়দের মধ্যে। স্মার্টফোনপ্রেমীদের জন্য অবশ্য এটিই নতুন ঝাঁ চকচকে ফোন কেনার আর্দশ সময়। প্রথম কারণ, দীপাবলিতে ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো শপিং অ্যাপগুলিতে দুর্দান্ত অফার চলে(Diwali Sale)। এবং দ্বিতীয় কারণ, চলতি বছরের নভেম্বরে মাসেই লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফিচার্সের একাধিক স্মার্টফোন(New Smartphones)। চলুন দেখে নেওয়া যাক এবারের দীপাবলিতে কোন কোন কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করছে এবং সেগুলির ফির্চাসে কি কি বিশেষত্ব রয়েছে-

১) Redmi 14C 5G: তালিকার শুরুতেই রয়েছে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা রেডমি। চলতি বছরের নভেম্বর মাসেই Redmi 14C 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সহ ৮GB RAM দেওয়া হবে। ফোনটিতে ৬.৮৮ ইঞ্চির এইচডি + ১২০হার্টস ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া থাকবে।

আরও পড়ুনঃ খুন নয় আত্মহত্যা! কৃষ্ণনগরের তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে ফের নয়া মোড়

২) POCO C75 5G: রেডমির সাব ব্র্যান্ড POCO-র নয়া সেট এই নভেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে। POCO C75 5G স্মার্টফোনটি Mediatek Helio G85 চিপসেট এবং ৮GB RAM সহ পেশ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

৩) Realme GT 7 Pro: তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে আরেক জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা রিয়েলমি। Realme GT 7 Pro ফোনটিতে ১৬GB RAM দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৬৫০০mAh ব্যাটারি, ১২০W চার্জিং, 8T LTPO OLED ডিসপ্লে এবং AI ফিচার যোগ করা হয়েছে যা ফোনটিকে অত্যাধুনিক করে তুলেছে।

৪) iQOO 13: তালিকার চতুর্থ স্থানে রয়েছে iQOO। তাদের নতুন সেট iQOO 13 স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। ফোনটিতে ১৬GB RAM এবং ৫১২GB স্টোরেজ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ১২০W চার্জিং সাপোর্টেড ৬১৫০mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। iQOO 13 ফোনটিতে AI ফিচার সহ ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটিতে ওএলইডি প্যানেল যোগ করা হতে পারে।

আরও পড়ুনঃ কেক কাটতেই বেরিয়ে এল ৫০০-র নোটের মালা, থ মেরে গেলেন তরুণী

এছাড়াও চলতি বছরের নভেম্বরে আরও বেশ কয়েকটি নয়া স্মার্টফোন লঞ্চ করা হবে মোবাইল প্রস্তুতকারী সংস্থা Oppo এবং Vivo-র তরফে। জানা গিয়েছে আসন্ন নভেম্বরে Oppo লঞ্চ করতে চলেছে দুটি সেট OPPO Find X8 এবং OPPO Find X8 Pro। একইভাবে Vivo দুটি সেট লঞ্চ করবে আসন্ন নভেম্বরে, সেগুলি হল Vivo X200 এবং Vivo X200 Pro। তাই আর দেরি কিসের! এবারের দীপাবলিতে স্মার্টফোন কেনার প্ল্যান থাকলে এই সেটগুলির মধ্যেই যে কোনও একটি বেছে নিতে পারেন অনায়াসে।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ