‘ধুরন্ধর’ স্টাইলে পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির আত্মীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রিল নয়, রিয়েল। ‘ধুরন্ধর’ ছবির রণবীর সিংহ যে কায়দায় একের পর এক জঙ্গিকে নিকেশ করেছিলেন, ঠিক সেইভাবেই পাকিস্তানের রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদে নিয়োগের দায়িত্বে থাকা হাফিজ জুলফিকার এক অজ্ঞাতপরিচয়ধারীর গুলিতে নিহত হয়েছেন। নিহত জইশ নেতা হাফিজ ২৬/১১ মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) জাকিউর রহমান লকভির আত্মীয় বলে জানা গিয়েছে। প্রকাশ্য রাস্তায় এক জঙ্গি নেতাকে যেভাবে নিকেশ করা হয়েছে, তাতে লস্কর-ই তৈয়বা ও জয়েশ-ই মহম্মদ শিবিরে থরহরিকম্প শুরু হয়েছে।

 

সমাজমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। আচমকাও পিছন থেকে আসা এক ব্যক্তি প্রথম ব্যক্তির মাথায় বন্দুক ঠেকিয়ে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ)গুলি চালাচ্ছে। প্রথম ব্যক্তি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং অজ্ঞাতপরিচয়ধারী হামলাকারী যে রাস্তায় এসেছিল, সেই রাস্তা ধরেই পালিয়ে যায়। তবে, ভাইরাল হওয়া এই ভিডিওটির সত্যতা এবং নিহতের পরিচয় সংক্রান্ত দাবিগুলো ‘এই মুহুর্তে’ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভারতীয় সেনার প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডেও ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, “লুকানোর কোনও জায়গা নেই, মৃত্যুই একমাত্র পরিণতি।’

গত এপ্রিলেই লাহোরে লস্করের প্রতিষ্ঠাতা সদস্য জঙ্গি আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালান অজ্ঞাতপরিচয় ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় ওই কুখ্যাত জঙ্গিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্করের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সংগঠনের অন্যতম শীর্ষ নেতা রিজওয়ান হানিফ জানান, ‘গত তিন-চার বছরে আমাদের ৩০ জনেরও বেশি সঙ্গী নিহত হয়েছেন। পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজফ‌্‌ফরাবাদ, রাওয়ালকোট-সহ পাকিস্তানের বিভিন্ন শহরে লস্কর সদস্যদের উপরে হামলা হয়েছে। অজ্ঞাতপরিচয়ধারীদের হাতে একের পর এক জঙ্গির মৃত্যুর ঘটনায় ‘ভারত-যোগ’ থাকার অভিযোগও তুলেছিলেন রিজওয়ান।

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক