বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে যাত্রার সময়  বাইরে থেকে কোনও  কিছুই নিয়ে যাওয়া যায় না। এমনটাই সকলে জানেন। তবে খাবারদাবার নিয়ে যাওয়াই যায়।  কিন্তু বিমানের সিটের মধ্যেই যদি বসে কোনও পরিবার পিকনিকের আসর জমিয়ে দেন তাহলে বিষয়টা চোখে লাগারই কথা। তেমনই একটি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে  ইন্ডিগোর একটি বিমানে এক পরিবারকে বেশ কয়েকটি সিট জুড়ে বাড়ির তৈরি নানা রকম খাবার সাজিয়ে খেতে দেখা যাচ্ছে। বিমানের মধ্যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন। 

ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের একাধিক সদস্য নিজেদের মধ্যে খাবার ভাগ করে নিচ্ছেন। একাধিক সিট জুড়ে তৈরি হয়েছে ছোটখাটো জমায়েতের । অনেকের চোখে এই দৃশ্য হয়ে উঠেছে ‘আকাশে পিকনিক’ বা ‘কিটি পার্টি’-র মতো। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী পরিবারটির এই উদ্যোগকে বিনোদনমূলক ও প্রাসঙ্গিক বলে মনে করেছেন, অন্যরা প্রশ্ন তুলেছেন যে একটি বাণিজ্যিক বিমানের ভেতরে এত বড় ভোজের আয়োজন করাটা  উচিত ছিল কিনা। 

সমালোচকদের অভিযোগ, বিমানের মতো সীমিত জায়গায় এত বড় করে খাবারের আয়োজন অন্য যাত্রীদের অসুবিধায় ফেলতে পারে। খাবার ছড়িয়ে পড়া, দুর্গন্ধ, অতিরিক্ত জায়গা দখল বা চারপাশ নোংরা হওয়ার মতো বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ সরাসরি ঘটনাটিকে ‘সিভিক সেন্স’-এর অভাব বলে কটাক্ষ করেছেন। একজন সমালোচক লিখেছেন, ‘এসব কী আবর্জনা? এই লোকেরা এমন কাজের জন্য নির্ধারিত নয় এমন জায়গার অপব্যবহার করছে। তাদের গরুর গাড়িতে যাতায়াত করা উচিত। এখন বিমান সংস্থাগুলো বলবে বাইরের খাবার আনা নিষেধ।’ আরেকজন ব্যবহারকারী কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না কেন? এটা হয়তো কয়েকজনের জন্য আনন্দের হতে পারে, কিন্তু যারা একটি সুন্দর ভ্রমণের জন্য অর্থ প্রদান করেছেন, তাদের জন্য নয়, বরং এমন বিশৃঙ্খলার জন্য।’

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮