নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালের ভয়াবহ বন্যা কেড়ে নিয়েছে ঘর। মাটির সঙ্গে মিশে গিয়েছে একের পর এক বাড়ি। কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঠ, কোথাও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে এক সময়ের সাজানো সংসার। স্বজনহারা মানুষের সেই হাহাকারের মধ্যেই আরও এক দৃশ্য চোখে জল এনে দিচ্ছে। বাড়ি নেই, মানুষ নেই, তবু ধ্বংসস্তূপ ছেড়ে সরছে না পোষ্যরা। যেন এখনও অপেক্ষা-এই বুঝি ফিরে আসবেন ‘প্রভু’।

নেপালের ত্রিশূলি বাজারে এমনই এক কুকুরকে ঘিরে তৈরি হয়েছে মর্মস্পর্শী পরিস্থিতি। বন্যার জলে সারি দিয়ে চারটি বাড়ি ভেসে গিয়েছে। সেই ধ্বংসস্তূপের কাছেই কাদার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছে কালো-সাদা কুকুরটি। গলায় এখনও অক্ষত সেই কলার,যা ছিল বিপর্যয়ের আগেও। উদ্ধারকাজে জেসিবি চললেও জায়গা ছাড়ছে না সে। বিস্কুট দিয়ে ডাকা হয়েছে, নানা নামে কাছে টানার চেষ্টা করেছেন স্বেচ্ছাসেবকেরা। কিন্তু কোনও কিছুতেই সাড়া নেই। এক উদ্ধারকর্মীর কথায়, ‘ও শুধু অপেক্ষা করছে। যেন জানে, ওর মানুষগুলো এক দিন ফিরবেই।’

আরও পড়ুনঃ স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

একই ছবি ধুঙ্গেতেও। ‘লিলি’ নামে একটি কুকুর এখনও পড়ে রয়েছে তার পরিচিত জায়গাটির কাছে। যে হোটেল মালিক তাকে খাওয়াতেন, তিনি-সহ বেশ কয়েক জন এখনও নিখোঁজ। স্থানীয়েরাই এখন লিলির খাবারের ব্যবস্থা করছেন। কিন্তু জায়গা ছাড়ছে না সে। এরই মধ্যে ধ্বংসপ্রায় বাড়ির ভিতরে কাদামাখা অবস্থায় বসে থাকা আর এক কুকুরের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চারপাশে ধ্বংসস্তূপ, তবু সে পড়ে রয়েছে সেই বাড়ির ভগ্নাবশেষেই। বন্যায় মানুষের ঘর হারানোর পাশাপাশি এই পোষ্যগুলির অপেক্ষাও যেন বলে দিচ্ছে, কতটা গভীর ছিল হারিয়ে যাওয়া মানুষগুলির সঙ্গে তাদের সম্পর্ক।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস