বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিট পরীক্ষার প্রশ্নফাঁস ঘিরে শুরু হওয়া পড়ুয়াদের আন্দোলন রুখতে গিয়ে একের পর এক বিতর্কে জড়াচ্ছে মুম্বই পুলিশ। মাদক মামলায় জড়িয়ে পড়ুয়াদের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক পুলিশ কর্মী। এবার বিক্ষোভকারী এক তরুণীকে প্রকাশ্যেই শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। সবচেয়ে বিস্ময়ের হল, অভিযুক্ত পুলিশ কর্মীকে বাঁচাতে আসরে নেমেছেন মুম্বই পুলিশের ডিসি আকবর পাঠান খান। তাঁর সাফাই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

শুক্রবার সকালে মুম্বইয়ের সাংসদ বর্ষা একনাথ গায়কোয়াড় সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করে একটি ২৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘মুম্বই পুলিশের এ কেমন আচরণ? একজন পুরুষ পুলিশ সদস্য কেন একজন তরুণী আন্দোলনকারীর সাথে এমনভাবে ধস্তাধস্তি করছেন? তিনি কেন তাঁর নারী সহকর্মীদের দিয়ে বিষয়টি সামলালেন না? অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এটি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।’ভিডিওটি দাদরের। ভিডিওতে দেখা যাচ্ছে, নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের সরাতে জিনসের প্যান্ট ও হাফ শার্ট জামা পরিহিত এক পুলিশ আধিকারিক দৌড়ে আসছেন। তার পরে এক জিনস-শার্ট পরিহিত তরুণীকে পিছন থেকে ঝাপটে ধরে স্তন চেপে ধরছেন। তরুণীর সঙ্গী ওই পুলিশ কর্মীর হাত থেকে নির্যাতিতাকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু অভিযুক্ত পুলিশ আধিকারিক তরুণীর স্তন চেপে রেখে সতীর্থদের ডেকে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই ভিডিও ১২ লক্ষের বেশি দর্শক দেখেছেন। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

সহকর্মীর অপকর্ম আড়াল করতে এগিয়ে এসেছেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার আকবর খান পাঠান। সাফাই দিতে গিয়ে তিনি বলেছেন, ‘ওই পুলিশ আধিকারিক এক পুরুষ বিক্ষোভকারীকে ধরে রাখার চেষ্টা করছিলেন, তখন অন্য দিকে দৃষ্টি থাকা অবস্থায় এক নারী অসাবধানবশত মাঝখানে চলে আসেন।’যদিও নেটা নাগরিকরা আকবরের ওই যুক্তিতে ‘ছেঁদো’ আখ্যা দিয়েছেন। একাধিক নেটা নাগরিকের বক্তব্য, যদি অসাবধানবশতই হয়ে থাকে, তাহলে কেন তরুণীকে দেখার পরেও স্তন থেকে হাত সরালেন না ওই পুলিশ আধিকারিক? নাকি তিনি বিনে পয়সায় বিকৃত যৌন সুখ উপভোগ করার চেষ্টা করছিলেন?

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা