চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাগলপুর: কথায় বলে, ‘চোরের ১০ দিন তো গেরস্থের একদিন’। ট্রেনের জানলার পাশে বসা যাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই করার চেষ্টা চালিয়েছিল পেশাদার চোর। কিন্তু সেই চেষ্টা যে ফাঁসিয়ে দেবে তা ঘুণাক্ষরেও আঁচ পায়নি। যেই জানলায় হাত গলিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল, ঠিক তখনই কামরার ভিতরে থাকা যাত্রীরা খপা‍ৎ করে চোর বাবাজির হাত শক্ত করে চেপে ধরেন। বেচারি আর কি করে? প্লাটফর্মে দুই পা দিয়ে কোনও মতে চলন্ত ট্রেনের গতির সঙ্গে যুঝতে থাকে। শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম শেষের মুখে ছেড়ে দেওয়া হয় চোরের হাত। সটান ধরণীতলে পড়ে যায় চোর বাবাজি। কোনও ক্রমে ট্রেনের তলায় যাওয়া থেকে বরাতজোরে রক্ষা পায়। আর হাড়হিম করা ওই ঘটনা ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম।’

ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনে। জানা গিয়েছে,  চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চালায় এক চোর। আর তা করতে গিয়েই ফেঁসে যায়। জানলা থেকে হাত বাড়ানো মাত্র খপা‍ৎ করে ধরে ফেলেন যাত্রীরা।  ট্রেন চলতে শুরু করায় বগির পাশেই ঝুলে ধস্তাধস্তি করতে দেখা যায়। চোর বাবাজি যাত্রীদের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতে থাকে। কিন্তু তাতে মন গলেনি যাত্রীদের। চলন্ত ট্রেনের বগির গতির সাথে তাল মিলিয়ে চলতে চরম দুর্দশার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার মুখেই হাত ছেড়ে দেওয়া হয়। বারসাম্য সামলাতে না পেরে ছিটকে প্লাটফর্মের মেঝেতে পড়ে যায় চোর বাবাজি। যদিও বরাতজোরে প্রাণে বেঁচেছে।’

পরবর্তীতে রেল পুলিশের হাতে পাকড়াও হয়েছে চোর বাবাজি। কিন্তু প্রশ্ন উঠেছে, রেল পুলিশ থাকতেও কিভাবে প্রকাশ্য দিবালোকেই প্লাটফর্মে দাঁড়িয়ে মোবাইল ছিনতাইয়ের মতো অপকর্ম করার সাহস পাচ্ছে দুষ্কৃতীরা?

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?