সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন বন্ধু আর কে আছে, তোমার মতো…। কী বিখ্যাত গানটি মনে পড়ে যাচ্ছে তো? শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগেই ভারতের তরুণ ক্রিকেটারদের খুনসুঁটি বন্দি হল ক্যামেরায়। তাতে দেখা যাচ্ছে, কলম্বোর এক সেলুনে ট্রিমার নিয়ে সতীর্থ সরফরাজের চুলে ছাঁট দিচ্ছেন ভারতের তরুণ বোলার মোহাম্মদ সিরাজ। আর নয়া ভূমিকায় সিনিয়রকে দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন সরফরাজ। নিজেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই মজাদার ভিডিও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে চুল-দাঁড়ি ছাঁটতে কলম্বোর এখানে নামী সেলুনে হাজির হয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল, ঋষভ পন্থ, মোহাম্মদ সিরাজ-সরফরাজরা। ‘সেলুন লিয়ো’র মালিক শ্রীলঙ্কার নামী কেশসজ্জা শিল্পী দানুস্কা চতুরঙ্গা। তাঁর কাছেই শুভমন গিল, ঋষভ পন্থ, সরফরাজ খানরা নিজেদের চুল-দাঁড়ি ছেঁটেছেন। ভারতীয় দলের তরুণ ক্রিকেটার সরফরাজকে নয়া লুক দিয়েছেন দানুস্কা চতুরঙ্গা। ভিডিওতে দেখা যাচ্ছে, চুল ছেঁটে নতুন লুক পাওয়া সরফরাজকে খানিকটা শক্ত করে চেপে ধরে ট্রিমার নিয়ে নিজের প্রতিভা দেখানোর চেষ্টা চালাচ্ছেন সিরাজ। আর বেচারি সরফরাজ তাঁর সাধের লুক পাছে নষ্ট হয়ে যায় এমন আশঙ্কায় গুটিয়ে রয়েছেন। তাঁর চোখে এক অজানা ভয়। যদিও তেমন কোনও অঘটন ঘটেনি।

ভারতীয় দলের খেলোয়াড়রা তাঁর দোকানে চুল-দাঁড়ি কাটানোয় বেশ খুশি কেশসজ্জা শিল্পী দানুস্কা চতুরঙ্গা। নিজের ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে শুভমন গিল-ঋষভ পন্থ-সরফরাজদের চুল কাটার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একজন পুরুষ ও আত্মবিশ্বাসের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল একটি চমৎকার হেয়ারকাট।’ লিয়ো-র আরও একটি অবিস্মরণীয় মুহূর্ত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল, ঋষভ পন্থ ও সরফরাজ খানরা এসেছিলেন ‘সেলুন লিয়ো’তে।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল