শ্রীলঙ্কায় সরকারি সম্পত্তি নষ্ট করলেই গুলি, সেনাকে দেওয়া হল বিশেষ ক্ষমতা

দায়িত্ব পাওয়ার পরেই বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলন করার অনুরোধ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাভেন্দ্র সিলভা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: আন্দোলনের নামে গত কয়েকদিন ধরে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে বিক্ষোভকারীরা। বেনজির তাণ্ডবের সাক্ষী থেকেছে প্রেসিডেন্ট ভবন (President House) থেকে প্রধানমন্ত্রীর বাসভবন (Prime Minister Residence)। বিক্ষোভকারীদের বেলাগাম তাণ্ডব বন্ধ করতে এবার কঠোর পথেই হাঁটলেন দ্বীপরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (CDS)  শাভেন্দ্র সিলভা (Shavendra Silva)। বৃহস্পতিবার সেনা সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের জীবন ও সরকারি সম্পত্তি রক্ষা করতে সেনা সদস্যদের প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গুলি চালানোর নির্দেশের কথা সরাসরি স্বীকার করতে চাননি শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র (Army Spokesperson Nilantha Premratna) নিলান্তা প্রেমারত্না। তবে বল প্রয়োগ করার অধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আর্থিক সঙ্কটের প্রতিবাদে গত শনিবার থেকেই উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিয়েছেন। জনরোষ থেকে প্রাণে বাঁচতে বুধবার ভোরেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha)। আর তার পরেই অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে (Ranil Wickremsinghe)। দায়িত্ব নেওয়ার পরেই বিক্ষোভ দমাতে সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তিনি।

দায়িত্ব পাওয়ার পরেই বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলন করার অনুরোধ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাভেন্দ্র সিলভা। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টে বুধবার গভীর রাতে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন সেনা জওয়ানরা। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়। ওই ঘটনার পরেই সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জীবন রক্ষায় সেনা জওয়ানদের গুলি চালানোর অধিকার দিয়েছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাভেন্দ্র সিলভা।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI