বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজে দুরন্ত স্পিন করে বড় বড় ব্যাটারদের কুপোকাত করার অভিজ্ঞতা রয়েছে। এক সময়ে দাপটের সঙ্গে ভারতীয় দলে বল করে গিয়েছেন। কিন্তু জাতীয় দলে এখন তিনি ব্রাত্য। শুধুমাত্র আইপিএলে খেলতে দেখা যায় যুজবেন্দ্র চাহালকে। সেই ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি আজ, শনিবার থেকে জীবনের নতুন ইনিংস শুরু করলেন চাহাল। বিজেপিতে যোগ দিলেন তিনি। আর গেরুয়া শিবিরে যোগ দিতেই পেয়ে গেলেন সর্বভারতীয় পদ। ওবিসি মোর্চার জাতীয় নেতা করা হয়েছে চাহালকে। এবার বাইশ গজের পাশাপাশি রাজনীতির মঞ্চেও লেগ স্পিনের জাদুতে বিরোধী দলকে পরাস্ত করবেন তিনি। এমনটাই মত রাজনৈতিক মহলের।

আরও পডুন: সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

দুদিন আগেই বিজেপির ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যের সঙ্গে দেখা করেছিলেন চাহাল। তারপরেই তাঁর বিজেপিতে যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আজ, শনিবার তাতে সিলমোহর দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সূত্রের খবর, দিল্লি থেকে ভবিষ্যতে ভোটে লড়তে পারেন এই তারকা ক্রিকেটার। ৩৬ বছর বয়সী চাহাল হরিয়ানার একজন লেগ-স্পিনার, যিনি ২০১৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি আন্তর্জাতিকস্তরে ওডিআই এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য গঠিত ভারতীয় দলের অংশও ছিলেন। লেগ-স্পিন এবং মাঝের ওভারগুলিতে উইকেট তুলে নেওয়ার দক্ষতার জন্য পরিচিত চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একজন উল্লেখযোগ্য পারফর্মার তিনি। যেখানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংসের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের