‘মোটা হওয়ার কারণে একাধিক ধারাবাহিক থেকে বঞ্চিত হয়েছি’: শাফাক নাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ইন্ডাস্ট্রি বড়ই আজব। কেননা এখানে প্রতিনিয়ত একের পর এক কান্ড ঘটেই চলেছে। যেহেতু অভিনেতা-অভিনেত্রীরা এর মধ্যে জড়িত থাকেন, সেই কারণে তা সংবাদের শিরোনামও হয়ে যায়। কথায় আছে, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে, নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতার পাশাপাশি থাকতে হবে সুঠাম ফিগারের অধিকারী। হ্যাঁ, একটুও মোটা হলেও চলবে না, আবার সুন্দরীও হতে হবে। এর ফলেই তাঁর সুযোগ মিলবে বলিউডে। হ্যাঁ, বলিউড নিয়ে এরকম অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন একাধিক অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী শাফাক নাজ (Shafaq Naaz)। যিনি ‘স্বপনা বাবুল কা বিদাই’, মহাভারত, দ্য মহাকালী- অন্ত হি আরম্ভ হ্যায়, চিড়িয়া ঘর-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ‘গাম হ্যায় কিসিকে পেয়ার মে’-ধারাবাহিকে শ্রুতির চরিত্রে অভিনয় করছেন।

সম্প্রতি, তিনি একটি বিস্ফোরক মন্তব্যের জন্যে সংবাদের শিরোনাম হয়েছেন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, শাফাক স্মরণ করেছেন যে, তাঁর এই সফলতা সহজেই আসেনি। ইন্ডাস্ট্রিতে প্রবেশের প্রথমদিকে তাঁকে একাধিক অডিশনে প্রত্যাখ্যান করা হয়েছিল। কারণ তাঁর সামান্য ওজন বৃদ্ধি। মোটার তকমা দিয়ে তিনি রিজেক্ট করা হয়েছিল। সম্প্রতি একটি হিন্দি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছালেন, “একবার আমি একটি অডিশনে গিয়েছিলাম। যেখানে তাঁরা আমাকে দেখেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা আমাকে নিয়ে কাস্ট করতে পারবেন না জানিয়েই দিয়েছিলেন। কারণ আমার ওজন কয়েক কিলো বেশি ছিল তাই। তখন আমি এটা ভেবেই হতবাক হয়েছিলাম যে, সামান্য ওজনের জন্যে আমাকে কাজ থেকে বঞ্চিত করা হল।

তার মানে ওজন কতটা গুরুত্বপূর্ণ। যদিও, তখন আমার শারিরীক জটিলতা ছিল। যার কারণে আমার ওজন বেড়ে যায়। আর এই প্রত্যাখ্যান আমাকে প্রথমবারের মতো নিজের শরীর সম্পর্কে সচেতন করে তোলে।” শাফাক উল্লেখ করেছেন যে, এই ধরনের খারাপ অভিজ্ঞতা প্রতিনিয়ত অভিনেতাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে চলেছে। তবে অভিনেত্রীর মতে, একজন অভিনেতা যদি একজন ভাল অভিনেতা হন তবে তাঁর চেহারা কোনও বাধা হয়ে দাঁড়ায় না তাঁর সফলতার পথে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ