‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ রক্ষা করা হবে। আদিবাসীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে আদিবাসীদের বাঁধনা পরবে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই আদিবাসীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করা হবে। আদিবাসীদের কোনও ক্ষতি হবে না। পাহাড়-জঙ্গলে হাত দেব না। বাঁকুড়া ও পুরুলিয়ায় পরিবেশবান্ধব শিল্প হবে। প্রচুর কর্মসংস্থান হবে। কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না। শিল্পের জন্য যাঁরা জমি দিতে চাইছেন, তাঁরা এগিয়ে আসুন। প্রাপ্য মূল্য দিয়ে, বিনা শর্তে জমি সরকার অধিগ্রহণ করবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গলমহল এতদিন ধরে বঞ্চিত ছিল। তৃণমূল-বিজেপির জমানায় অবহেলিত ছিল জঙ্গলমহল। আদিবাসীদের মধ্যে বিভেদ তৈরি করেছিল তৃণমূল। এখন কোনও বিভেদ নেই। সবাই একসঙ্গে থাকবেন। এতদিন তৃণমূল-সিপিএম কোনও সরকার আদিবাসীদের জন্য কিছু করেনি। গত তৃণমূল সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মাত্র ছয় কোটি টাকা খরচ করেছিল। আমাদের নতুন সরকার এই কমাসের মধ্যে বাজেটে ১২০০ কোটি টাকা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্য খরচ করবে। অন্যান্য ডেভেলপমেন্ট বোর্ড-এ অর্থ বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ১৫ কোটি করা হয়েছে। আদিবাসীদের জন্য নতুন বোর্ড তৈরি করা হবে। ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়াতেও একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। তার জন্য জমি দেখার কাজ করছে রাজ্য সরকার।’

আরও পডুন: অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

কিন্তু কেন জঙ্গলমহলে গিয়ে পাহাড়-জঙ্গল রক্ষার কথা বললেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের মত, আদিবাসীদের কাছে প্রকৃতিই সব। তারা মনে করেন প্রকৃতির কোনও জিনিসে হাত দিলে বা ধ্বংস করলে তাতে ক্ষতি হয়। তাই উন্নয়ন করতে গিয়ে জোর করে গাছ কাটা, পাহাড় ধ্বংস করার বিরুদ্ধে আদিবাসী সমাজ। তাই জঙ্গলমহলে গিয়ে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন অন্তত তাঁর সরকারের আমলে প্রকৃতির উপর হাত দেওয়া হবে না।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ