দেশকে বাঁচাতে গিয়ে হলাম খলনায়ক: গোতাবায়া রাজাপক্ষে

চিঠি দিলেন স্পিকারকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কাবাসীর কাছে নিজেকে একজন আদর্শপরায়ণ দেশসেবক হিসেবে ঘোষণা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)।  জানালেন, পরিস্থিতির জন্য দায়ী করোনা (covid) এবং লকডাউন। তারপরেও দেশের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। দেশের জন্য তিনি নিজেকে উজার করে দিয়েছিলেন। শ্রীলঙ্কাবাসী আগামীদিনে তাঁকে আরও একবার সেবার সুযোগ করে দিলে তিনি সেই দায়িত্ব তুুলে নেবেন। 

পার্লামেন্টের স্পিকার (speaker) মাহিন্দা আপা আবেবর্ধনেকে পাঠানো ইস্তফাপত্রে এমনইটাই জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তার পাঠানো ইস্তফাপত্র শনিবার পার্লামেন্টের (parliament) বিশেষ অধিবেশনে পাঠ করা হয়। এই অধিবেশন একপ্রকার আনুষ্ঠানিক বলা যেতে পারে। পার্লামেন্টের অধিবেশন ডেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় প্রেসিডেন্ট  (president) পদে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। পার্লামেন্টে তাঁর ইস্তফা গ্রহণ করেছে। মূলত প্রাক্তন প্রেসিডেন্টের ইস্তফার ঘোষণা এবং তাঁর পাঠানো ইস্তফাপত্র পাঠ করার জন্য ডাকা হয়েছিল পার্লামেন্টের বিশেষ অধিবেশন। 

স্পিকারকে (speaker) পাঠানো ইস্তফাপত্রে প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীলঙ্কার (Sri lanka) এই পরিস্থিতির জন্য করোনা এবং লকডাউনে দায়ী করে লেখেন, ‘ক্ষমতায় আসীন হওয়ার তিন মাসের মাথায় এই দেশ ও বিশ্ব সাক্ষী ছিল করোনার। দেশ তথা দেশবাসীকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করি। শ্রীলঙ্কার অর্থনীতি অনেক আগে থেকেই দূর্বল ছিল। করোনার (covid) কারণে আর্থিক পরিস্থিতি আরও দূর্বল হয়ে পড়ে। ভাইরাসের দাপট রুখতে লকডাউন ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। পরবর্তীকালে আমি দেশবাসীর (citizen) কাছে খলনায়ক হয়ে গেলাম। নানা প্রান্ত থেকে দাবি উঠল আমার ইস্তফার। সেই দাবি মেনে আমি প্রেসিডেন্ট পদে ইস্তফা দিলাম। ‘

আরও পডু়ন  মাহিন্দা রাজাপক্ষের দেশছাড়ার উপরে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI