করোনার নতুন ঢেউ সামনে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশগুলিকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসঙ্ঘের (UN) অন্যতম শাখা সংগঠনটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে ফের চোখ রাঙাতে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস (Coronavirus)। ভারত সহ একাধিক দেশে ফের তাণ্ডব চালাতে শুরু করেছে মারণ ভাইরাস। তার মধ্যেই বিশ্ববাসীর পক্ষে দুঃসংবাদ শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। সামনেই করোনার আরও একটি ঢেউ আসছে বলে সতর্ক করে দিয়ে দেশগুলিকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসঙ্ঘের (UN) অন্যতম শাখা সংগঠনটি।

মারণ ভাইরাসের নতুন করে চোখ রাঙানোর পিছনে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Varient) সাব ভ্যারিয়েন্ট বিএ.৫ (BA.5) মূলত দায়ী বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথান (Soumya Swaminathan)। তাঁর কথায়, ‘ডেল্টা (Delta), ওমিক্রন (Omicron) সহ আগে করোনার যে সমস্ত ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল, তার চেয়ে বিএ.৫ সাব ভ্যারিয়েন্ট অনেক বেশি বিপজ্জনক। তার ফলে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই মৃতের সংখ্যাও বাড়ছে।’

করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ার ফলে সাধারণ মানুষ যেভাবে সমস্ত সাবধানতাকে ভুলে ফের হুল্লোড়ে মেতে উঠেছেন তাতে অশনিসঙ্কেতই দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) শীর্ষ বিজ্ঞানী। শুধু তাই নয়, করোনা টিকার অসম বন্টনও মারণ ভাইরাসের নতুন করে তাণ্ডব চালানোর পিছনে রয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষা‍ৎকারে সৌম্যা স্বামীনাথান (Soumya Swaminathan) বলেন, ‘গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর যে পরিসংখ্যান উঠে আসছে, তাতে বলাই যেতে পারে, বিশ্বজুড়ে করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়তে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভূমধ্যসাগরীয় দেশগুলি মারণ ভাইরাসের তাণ্ডবে ফের বিপর্যয়ের মুখে পড়তে পারে।’

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI