শ্রীলঙ্কার বিক্ষোভ পৌঁছল আমেরিকায়, গোতাবায়ার ছেলের বাড়ির সামনে বিক্ষোভ

মোতায়েন করা হয়েছে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার বিক্ষোভ পৌঁছে গেল আমেরিকায়।

প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়ার (former President Gotabaya Rajapaksa) ছেলে মনোজ রাজাপক্ষের (Manoj Rajapaksa) বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী প্রবাসী শ্রীলঙ্কাবাসীরা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদকারীদের (protesters) দাবি, দেশের সম্পদ বিক্রি করে পাওয়া টাকা দিয়ে ছেলের জন্য লস অ্যাঞ্জেলেসে বাড়ি কিনে দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)  । এক বিক্ষোভকারী জানিয়েছেন, শ্রীলঙ্কার মানুষ যখন আর্থিক দৈন্যদশার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় তাঁর ছেলে লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) সুখে দিন কাটাচ্ছেন। বাবা দেশের সম্পদ লুঠ করেছে। ছেলেও দেশের সম্পদ লুঠ করে লস অ্যাঞ্জেলেসে বাড়ি কিনেছেন। রয়েছে বেশ মহাসুখে। যে টাকা দিয়ে সে এই বাড়ি কিনেছে, সেটা দেশের টাকা, জনগণের টাকা। এই বাড়ির মালিক মনোজ রাজাপক্ষে (Manoj Rajapaksa) হলেও বাড়ির মালিক শ্রীলঙ্কাবাসী। এই বাড়ির সব সম্পদ শ্রীলঙ্কাবাসীর।।

জানা গিয়েছে, মনোজ রাজাপক্ষে(Manoj Rajapaksa)  এর আগেও প্রতিবাদ-বিক্ষোভের মুখে পড়েছিলেন। সেই সময় প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন গোতাবায়া রাজাপক্ষে। বিক্ষোভকারীরা জানিয়ে দেন, ক্ষমতা থেকে তাঁর বাবা না সরলে তারা ফের প্রতিবাদ দেখাতে দ্বিধা করবে না। এপ্রিল মাসে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোজ রাজাপক্ষে(Manoj Rajapaksa) । কার্যত বন্দিদশার মধ্যে তাকে কাটাতে হয়েছে। প্রেসিডেন্ট পদে গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দিলেও লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের কুনজরে রয়েছেন মনোজ রাজাপক্ষে। আগামীদিনে বিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় মনোজ রাজাপক্ষের বাড়ির সামনে পুলিশ (Police)  মোতায়েন করা হয়েছে।  

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI