পাক-পঞ্জাবের উপনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল ইমরানের পিটিআই

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ইমরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাক-পঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বাজিমাত করল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) । তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণ তাদের দখলেই যাচ্ছে। খবর দ্য ডন (The Dawn) পত্রিকার।

ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে, পাক-পঞ্জাবের মুখ্যমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগ (এন) (PML-N) হামজা শাহবাজকে ভোট দেওয়ার ফলে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের ২০টি আসন শূন্য ঘোষণা করা হয়। রবিবার সেখানে ভোটাভুটি হয়েছিল। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মধ্য পাক-পঞ্জাবে (central Punjab) পাঁচটি আসনে জয়ী হয়। বাকি আসন দক্ষিণ পাক-পঞ্জাব প্রদেশের। লাহোর (Lahore) আসনটি তাদের হাত ছাড়া হয়েছে।

সর্বশেষ ফলাফল অনুযায়ী, ৩৭১ আসন বিশিষ্ট পাক-পঞ্জাব প্রদেশে পিটিআইয়ের আসন সংখ্যা ১৭৮। আর সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৮৬টি আসন। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, পাকিস্তান মুসলিম লিগ কায়েদ ( PML-Q) ইমরানের পাশে রয়েছে। দলের আসন সংখ্যা ১০। ফলে ম্যাজিক ফিগারের থেকে তারা আরও দুটি আসন বেশ পাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান মুসলিম লিগের (PML-N) মোট আসন ১৬৭। ভোটের আগে তাদের দুই সদস্য ইস্তফা দেওয়ায় আসন সংখ্যা আচমকাই কমে দাঁড়ায়। পাকিস্তান পিপলস পার্টির মোট আসন সাত।

প্রাদেশিক পরিষদের নির্বাচন হলেও পাকিস্তানের (Pakistan) রাজনৈতিকমহল ভোটের ফলাফলকে গুরুত্ব দিয়েই দেখছে। কারণ, প্রধানমন্ত্রী পদে ইমরান খান ইস্তফা দেওয়ার পর এই প্রথম দেশে কোনও নির্বাচন অনুষ্ঠিত হল, যে নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বড় ধরনের সাফল্যের মুখ দেখল।

সাফল্যের জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন হয় নির্বাচন, না হলে নির্বাসন: পাক-সরকারকে ‘বাউন্সার’ ইমরানের

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI