অবৈধভাবে শাহবাজ পুত্রকে মুখ্যমন্ত্রী ঘোষণা, সুপ্রিম কোর্টে হাজিরা এড়ালেন পঞ্জাবের ডেপুটি স্পিকার

আড়াইটার সময়ে শুনানিতে হাজির থাকার জন্য পঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাজনৈতিক আনুগত্য দেখাতে গিয়ে শুক্রবার দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। ভোটে হেরে যাওয়া সত্বেও অবৈধভাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pak Prime Minister) পুত্র হামজা শাহবাজকে (Hamza Shehbaz) পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) হিসেবে ঘোষণা করেছিলেন পঞ্জাব বিধানসভার (Punjab Assembly) ডেপুটি স্পিকার দোস্ত মহম্মদ মাজারি (Dost Mohammed Mazari)। আর আজ শনিবার দেশের সুপ্রিম কোর্টকে (Supreme Court) বুড়ো আঙুল দেখালেন পাক প্রধানমন্ত্রীর পোষ্যভৃত্য। দেশের শীর্ষ আদালত এদিন দুপুর আড়াইটা শরীরে মাজারিকে হাজিরার নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে গরহাজির রয়েছেন। আর তাঁর এই দুঃসাহসে চটেছেন দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা।

গতকাল শুক্রবার পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী পদের জন্য ভোটাভুটি ঘিরে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং কম ভোট পাওয়া সত্বেও পাক প্রধানমন্ত্রীর পুত্র ‘লুটেরা’ হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে, তা চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন পরাজিত প্রার্থী চৌধুরী পারভেজ এলাহী (Chaudhry Parvez Elahi )। দেশের প্রধান বিচারপতি (CJI) উমর আতা বান্দিয়ালের (Umar Ata Bandial) নেতৃত্বে তিন বিচারপতির এজলাসে ওই আবেদনের শুনানি শুরু হয়েছে। লাহোরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ওই শুনানির আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটার সময়ে শুনানিতে হাজির থাকার জন্য পঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কাই করেননি পঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার। নিজে হাজির না হয়ে আইনজীবীদের পাঠান।

গুরুত্বপূর্ণ মামলার শুনানি ঘিরে এজলাসে কার্যত তিল ধাররণের জায়গা নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের শীর্ষ নেতারা হাজির রয়েছেন। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতারাও হাজির রয়েছেন। ভিড়ের চাপে এক সময়ে শুনানি বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। শীর্ষ আদালত কী রায় দেয়, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI