গলা পেঁচিয়ে ধরল ১৫ ফুট লম্বার পোষ্য সাপ, মৃত্যুমুখ থেকে ফিরলেন মালিক

ভর্তি হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পোষ্য সাপ যে কালশাপের ভূমিকা নিতে পারে সেটা বিন্দুমাত্র বুঝতে পারেননি মালিক (snake-lover) । আর বুঝলেন যখন, মৃত্যু তখন দরজায়। কোনওরকমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে (snake) গুলি করে জখম করে। এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী পেনসিলভানিয়া। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। ওই তরুণকে হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, ২৮ বছরের এক তরুণ শখ করে একটি সাপ (snake) পুষেছিলেন। সেই সাপকে নিজের হাতেই সে খাওয়াতো। সাপের চেহারা বেশ তাগড়াই। খাওয়ানোর সময় আচমকাই সাপটি তরুণের গলা পেঁচিয়ে ধরে। সাপের মোচরে ক্রমেই নিস্তেজ হতে থাকে শরীর। কোনওরকমে ফোন তুলে পুলিশকে জরুরি নম্বরে ফোন করে। সামান্য কয়েকটি শব্দে নিজের পরিস্থিতির কথা বর্ণনা করে। ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে ছিল অ্যাম্বুল্যান্স। তরুণের ঘরে ঢুকে পুলিশের (Police) চোখ চড়কগাছে। দেখে সাপটি তরুণের গলা পেঁচিয়ে রয়েছে। মাথাটি কিছুটা দূরে। তরুণ সংজ্ঞাহীন।

পুলিশ অত্যন্ত সতর্কভাবে সাপের মাথা লক্ষ্য করে গুলি (fire)  চালায়। চোখের পলকে সাপটি নিস্তেজ হয়ে পড়ে। পুলিশ দ্রুত তরুণের গলা থেকে সাপটিকে ছাড়িয়ে অ্যাম্বুল্যান্সে (ambulance) তুলে হাসপাতালে উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। হাসপাতালে তরুণ ভর্তি রয়েছে। সাপের জোড়াল প্যাঁচে তরুণের কয়েকটি গলার হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসকেরা (doctors) দ্রুত তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। সাপটি বনদফতরের কর্মীরা নিয়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তারা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেবে।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI