পটনায় পড়ুয়াদের বিক্ষোভের মুখে জে পি নাড্ডা, উঠল গো-ব্যাক শ্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনায়: বিহারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (Bjp President) জে পি নাড্ডা (J P Nadda)। শনিবার বিকালে পটনা কলেজে (Patna College) সিপিআই সমর্থিত ছাত্র সংগঠন ‘আইসা’র (AISA) সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন। বিজেপি সভাপতিকে ঘিরে ‘গো-ব্যাক’ (Go Back)  শ্লোগান দেওয়ার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি (National Education Policy) প্রত্যাহারের দাবিও জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের ঘেরাটোপ থেকে নাড্ডাকে (J P Nadda) কোনও ক্রমে বের করে নিয়ে যান তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা।

দলের সংযুক্ত মোর্চার কার্যকারিনী সমিতির দুদিনের বৈঠকে এদিন সকালে পটনায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রোড শো’ও করেন। এক সময়ে পটনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন নাড্ডার বাবা। এদিন তাঁর স্মরণে পটনা কলেজের সেমিনার হলে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। ওই আলোচনাসভায় অংশ নিতে এদিন বিকালে পটনা কলেজে যান নাড্ডা। আর কলেজে পা দেওয়া মাত্রই বিজেপি সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আইসার সদস্যরা। নেতৃত্বে ছিলেন আইসার রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কুমার দিব্যাম।

নাড্ডাকে ঘিরে ‘ওয়াপস যাও’ শ্লোগান দেওয়ার পাশাপাশি পটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা। আচমকা বিক্ষোভের মুখে পড়ে থতমত খেয়ে যান বিজেপি সভাপতি। বেশ কয়েক মিনিট ধরে ওই বিক্ষোভ চলার পরে তাঁর নিরাপত্তারক্ষীরা কোনও ক্রমে নাড্ডাকে সরিয়ে নিয়ে যান।

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই