জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার আবেদনেও এ বার বিনামূল্যে করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ সোমবার (২৩ নভেম্বর) নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী জানুয়ারি থেকেই চালু হচ্ছে বেকার ভাতা ‘ভরসা’ প্রকল্প। একই সঙ্গে রাজ্যে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আর কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেকার ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। স্নাতক এবং সরকারি কলেজ থেকে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্ত যুবক-যুবতীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে, যাঁরা স্নাতক নন, তাঁদের জন্য মাসিক ভাতার পরিমাণ ২ হাজার টাকা। আপাতত ১৫ মাস এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পরে ভাতার অঙ্ক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৪৫ বছর বয়স পর্যন্ত যোগ্য বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এ দিনের সাংবাদিক বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর কোনও টাকা জমা দিতে হবে না। অর্থাৎ, আবেদন ফি সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং নিচু মানসিকতার পরিচয়। ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের চাকরিপ্রার্থীরা এই সিদ্ধান্তে উপকৃত হবেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর