পানিহাটিতে চাকরির ফাঁদ পেতে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সোদপুরের ৮ নম্বর রেলগেট এলাকা থেকে প্রবীরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পানিহাটির এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম প্রবীর দে। অভিযোগ, মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ করে সে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিত ও নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার (ARREST) করেছে অভিযুক্তকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, গত সোমবার রাতে সোদপুরের ৮ নম্বর রেলগেট এলাকা থেকে প্রবীরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। আগামিকাল তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। জানা গিয়েছে অভিযুক্ত সবুজ শিবিরের ‘জয়প্রকাশ কলোনি পাড়া কমিটি’র সেক্রেটারি। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে মহিলাকে ওই নেতা নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল। সেই সময় বাড়িতে মদ্যপান করছিল অভিযুক্ত। আর তারপরেই মহিলাকে ধর্ষণ করে প্রবীর।

শুধু তাই নয়। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, নির্যাতনের সময় চিৎকার করছিলেন মহিলা। সেই সময় নেতা তাঁকে খুনের হুমকিও দেয়। বলা হয়, চিৎকার করলে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে নির্যাতিতাকে। বর্তমানে ওই নির্যাতিতা জখম অবস্থায় খড়দহ বলরামপুর সেবা মন্দির হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন