মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলার দিকে মল্লিকবাজারের একটি কাপড়ের গুদামে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তারপর আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় গুদামটি অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৫, এজেসি বোস রোডের একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। তিনতলা বাড়ির নিচের তলায় কাপড়ের গুদাম। বুধবার দুপুর পৌনে ১টা  নাগাদ আচমকাই সেখানে আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গুদামে প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়েই একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মোট সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা এবং গুদামে দাহ্য সামগ্রীর উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। চারপাশ ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু দুপুর ২টো পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, ঘটনাস্থলে আরও ইঞ্জিন আনা হচ্ছে। পাশাপাশি আশপাশের বাড়িও খালি করা হচ্ছে। বার করে আনা হচ্ছে সিলিন্ডার।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

কীভাবে ওই গুদামে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কোনও নির্দিষ্ট কারণ চিহ্নিত করতে পারেননি দমকল আধিকারিকেরা। তাঁরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল খতিয়ে দেখা হবে। গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেটিও পরীক্ষা করে দেখা হবে। সেই তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। এদিকে, কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন যাতে আশপাশের বাড়ি বা দোকানে ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর মেলেনি।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে