ধ্বংসের রাজনীতি করছে বিজেপি, ‘বেলুন ফুটো হয়ে গিয়েছে’: মুখ্যমন্ত্রী

বলেন, ‘যখন আমরা চাকরি দিচ্ছি তখন বিজেপি ধ্বংসের রাজনীতি করছে’। তিনি বলেন, ওদের (বিজেপি) মিছিলে বেশি লোক ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরের নেতা ও কর্মীরা ধ্বংসের রাজনীতি করছে। মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। দলের বিধায়কদের তিনি বিশেষ বার্তাও দিলেন। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দলের নেতাদের এগিয়ে যেতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি তাঁর মুখে শোনা গেল চাকরি দেওয়ার কথাও। আর এই চাকরি ইস্যুতেই বিঁধলেন বিজেপিকেও। 

আগামী বুধবার তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপরে ফিরে আসবেন পশ্চিম মেদিনীপুরে। বিদ্যাসাগর শিল্পতালুক (খড়গপুর) থেকে ৭ হাজার বেকার যুবক- যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাকে নিয়ে আয়োজিত হয়েছে এই জব ফেয়ার। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১৭০০ জন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। ‘উৎকর্ষ বাংলা’র এই আয়োজন করেছে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতর।

মঙ্গলবার দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্বদের নিয়ে বসা সেই বৈঠকে তিনি বলেন, ‘আমরা চাকরি দিচ্ছি’। তারপরেই বলেন, ‘যখন আমরা চাকরি দিচ্ছি তখন বিজেপি ধ্বংসের রাজনীতি করছে’। তিনি বলেন, ওদের (বিজেপি) মিছিলে বেশি লোক ছিল না। তাঁর কটাক্ষ, ‘ওদের বেলুন ফুটো হয়ে গিয়েছে’। তারপরেই দলের নেতাদের প্রতি তাঁর বার্তা, ‘এসবকে গুরুত্ব দেওয়ার কিছু নেই’। পাল্টা কোনও কিছু না করতে বলে দলের সুপ্রিমোর নির্দেশ, ‘আপনারা সকলে মানুষের জন্য এলাকার সার্বিক উন্নয়নের কাজে আরও বেশি করে জোর দিন’। বিধায়কদের প্রতি তিনি বলেন, নিজেদের কাজে জোর দিন। আরও বেশি করে জনসংযোগ করুন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ