চোট পাওয়া শাহিন আফ্রিদিকে রেখেই বিশ্বকাপের জন্য পাক দল ঘোষিত

বাদ পড়েছেন ফখর জামান। চর্চা চললেও অভিজ্ঞ শোয়েব মালিককে ফেরানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চোটের কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপে (Asia Cup) খেলতে পারেননি শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। তবে আসন্ন বিশ্বকাপের জন্য তাঁকে দলে রেখেছেন পাকিস্তানের নির্বাচকরা। বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে একমাত্র নতুন মুখ শান মাসুদ (Shan Masood)। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ ফর্মে থাকায় ডাকা হলো তাকে। বাদ পড়েছেন ফখর জামান (Fakar Zaman)। চর্চা চললেও অভিজ্ঞ শোয়েব মালিককে (Shoaib Malik) ফেরানো হয়নি।

গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছলেও ট্রফি অধরাই থেকে গিয়েছিল বাবর আজমদের কাছে। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে হার মানতে হয়েছিল। ফলে খোঁচা খাওয়া বাঘের মতো অবস্থা বাবর আজমদের।  অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা আসন্ন বিশ্বকাপে যাতে খালি হাতে না ফিরতে হয় তার জন্য ইতি মধ্যে মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেনকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। বিশ্বকাপের জন্য যে দল এদিন বেছে নেওয়া হয়েছে ওই দলই আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজে খেলবে। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাবর আজমকে। সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শাদাব খান।

বিশ্বকাপের জন্য পাকিস্তানের ঘোষিত দলে কারা ঠাঁই পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক-বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।

অতিরিক্ত: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি।

 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর