কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরসুম শেষের পথে। এবার রাজ্যে শীতের আমেজ প্রবেশের ইঙ্গিত। কালীপুজোর পর থেকেই ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই  ভোরের হাওয়ায় হালকা শীতের ছোঁয়া মিলতে শুরু করেছে। যদিও বেলা বাড়তেই ফিরছে গরম ও অস্বস্তি। তবে সেই পরিস্থিতি বদলাতে চলেছে ধীরে ধীরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে কালীপুজোর পর থেকেই রাত ও ভোরের দিকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। দিনের তুলনায় রাত ও ভোরে আবহাওয়া থাকবে অনেকটাই মনোরম।কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় রাতের দিকে অনেকটাই তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

তবে স্বস্তি বেশিদিন স্থায়ী নাও হতে পারে। রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, কালীপুজোর পরেই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। 

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩