প্রথম ডেঙ্গু আক্রান্ত চন্দ্রকোনায়, তৎপর পুরসভা

পুরসভার চেয়ারম্যান বলেন, নিয়মিত পুরসভার স্বাস্থ্য দফতর আক্রান্তের খোঁজ নিচ্ছে। শহর জুড়ে আরও তৎপর হয়ে কাজ করছে ভেক্টর টিম এবং স্বাস্থ্যকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি চন্দ্রকোনায় হদিশ মিলেছে পুরসভা এলাকার প্রথম ডেঙ্গু (DENGUE) আক্রান্তের। প্রথম আক্রান্ত এক নাবালক। আক্রান্ত পুরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা। প্রথমে জ্বরে আক্রান্ত হয়েছিল সে। তারপর দেখা যায় একাধিক উপসর্গ। গত ১১ সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয়েছিল ঘাটাল মহকুমা হাসপাতালে। সেখানেই রিপোর্ট আসে পজেটিভ। এই খবরেই তৎপর হয় পুরসভা।

হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরে নাবালক স্কুলছাত্র। তবে ডেঙ্গু দমনে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা। পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত স্কুল ছাত্রের বাড়িতে গিয়েছিলেন স্যানিটারি ইন্সপেক্টর এবং কর্মীরা। নাবালক কী ভাবে আক্রান্ত হয়েছিল সেই খোঁজ করা হচ্ছে। আপাতত তাকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহর জুড়ে চলছে জোরদার সাফাই অভিযান। নিকাশি ব্যবস্থাতেও দেওয়া হয়েছে বিশেষ নজর। সচেতন করা হচ্ছে বাসিন্দাদাদের।

পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র বলেন, রোজ নিয়মিত পুরসভার স্বাস্থ্য দফতর আক্রান্তের খোঁজ নিচ্ছে। শহর জুড়ে আরও তৎপর হয়ে কাজ করছে ভেক্টর টিম এবং স্বাস্থ্যকর্মী। পুরসভার পক্ষ থেকে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। বলা হচ্ছে জল ও আবর্জনা জমিয়ে যেন না রাখা হয়। মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের