দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ৩, চাঞ্চল্য ঘাটালে 

নিজস্ব প্রতিনিধি: খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিপত্তি। মালিক সহ দোকানের দুই কর্মী কার্যত ঝলসে গেল সেই আগুনে(Fire)। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) ঘাটাল(Ghatal) থানার কুশপাতা এলাকায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত সেখানে যায় ঘাটাল থানার পুলিশ সহ দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। দোকানে আগুন লাগলো কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের দোকানে কাজ করছিলেন মালিক সহ দোকানের দুই কর্মী। আচমকাই গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দ স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দেখেন দোকানের মালিক গৌতম মহাপাত্র সহ দুই কর্মী মাটিতে পড়ে আছে। এরপর স্থানীয়েরা ঘাটাল থানার পুলিশ ও দমকল বাহিনীদের খবর দেয়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। গৌতম মহাপাত্র সহ তাঁর দোকানের দুই কর্মী ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁদের পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক হওয়ায় তাঁদের কলকাতার এস এস কে এম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। যদিও দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে নাকি অন্য কোনও ভাবে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা অনুপ মাঝি জানিয়েছেন, ‘সকালবেলা একটা আওয়াজ হয়েছে। ততক্ষণে শুনতে পাই গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। তিনজন পুড়ে গিয়েছে রীতিমত। ওদের শরীর থেকে চামড়া উঠে গিয়েছে। আমরা সঙ্গে-সঙ্গে উদ্ধার করে ওদের হাসপাতালে পাঠিয়েছি। তিনজনের শরীরে কোনও চামড়া নেই। শেষে শুনলাম ওদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ