বেতন বৈষম্যের অবসান, পুরুষদের সমান টাকা পাবেন মহিলা ক্রিকেটারেরাও

টুইট করে ঘোষণা সচিব জয় শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় ক্রিকেটে অবসান ঘটল বেতন বৈষম্যের। পুরুষদের সমান বেতন পাবেন মহিলারও। বোর্ডসচিব জয় শাহ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন।

জয় শাহ টুইট করে এই জানিয়েছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মহিলা ও পুরুষদের মধ্যে বেতনের যে বৈষম্য ছিল সেটা দূর করতে সক্ষম হয়েছে। আগামীদিনে প্রতিটি ম্যাচে একজন পুরুষ ক্রিকেটার যে টাকা পেয়ে থাকেন, সমপরিমাণ টাকা মহিলা ক্রিকেটারও পাবেন। ভারতীয় বোর্ড দীর্ঘদিন ধরেই চাইছিল এই বেতন বৈষম্য দূর করতে। বোর্ডে এই নিয়ে কথাও শুরু হয়। অবশেষে বোর্ড আজ, বৃহস্পতিবার সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে, একজন মহিলা ক্রিকেটার টেস্ট ম্যাচপিছু পাবেন ১৫ লক্ষ টাকা। একদিনের ম্যাচ থেকে তিনি পাবেন ছয় লক্ষ টাকা এবং টি-টোয়েন্ট ম্যাচ পিছু পাবেন তিন লক্ষ টাকা। এতোদিন এই টাকা শুধুমাত্র পুরুষ কোহলি- অশ্বিনরা পেতেন।

জানা গিয়েছে, বেতন বৈষম্য শুধু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বেতন বৈষম্য ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও। সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির ফলে, আগামীদিনে সে দেশের প্রতিটি পুরুষ ক্রিকেটার ম্যাচ পিছু, (সেটা টেস্টম্যাচ হতে পারে, হতে পারে টি-টোয়েন্টি কিম্বা একদিনের ম্যাচ) যে টাকা আয় করতেন সেই একই টাকা পাবেন মহিলা ক্রিকেট স্কোয়ার্ডের প্রত্যেক সদস্য। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও বেতন বৈষম্য দূর করার চেষ্টা চালাচ্ছে। ম্যাচপিছু আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন ক্রিকেট বোর্ডেও ‘রাম-রাজত্ব’, সচিবপদে বহাল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আসছেন ঠাকুর-ভাই

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক