চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরানের উপরে হামলার এফআইআর থেকে শাহবাজ শরিফ, ISI আধিকারিকের নাম বাদ

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপরে প্রাণঘাতী হামলার ঘটনায় দায়ের করা এফআইআরে নাম নেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, আইএসআই আধিকারিক ফয়সাল নাসিরের। আর পঞ্জাব পুলিশের ওই এফআইআর ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পক্ষ থেকে ফাওয়াদ চৌধুরী পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়ে বলেছেন, ‘শক্তিশালী একটি চক্র (পড়ুন পাকিস্তান সেনাবাহিনী) দেশের রাজনীতি ও বিচারব্যবস্থাকে জিম্মি (বন্দি) করেছে।’

অবিলম্বে দেশে নির্বাচনের দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ কর্মসূচি চলাকালীন গত বৃহস্পতিবার ওয়াজিরাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়। ওই হামলার পরেই পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধানের পক্ষ থেকে পঞ্জাব পুলিশের কাছে যে অভিযোগপত্র জমা দেওয়া হয়, তাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ফয়সাল নাসিরের নাম উল্লেখ করা হয়। এর পরেই আসরে নামেন পাক সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া। আইএসআইয়ের আধিকারিকের নামে কোনও এফআইআর দায়ের করলে সেনা অভ্যুত্থান ঘটানোর হুমকি দেন।

প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে হামলার পরে ৯৬ ঘন্টা কেটে গেলেও এফআইআর দায়ের না হওয়ায় সোমবার পঞ্জাব পুলিশের প্রধান ফয়সাল শাকহারকে তীব্র তিরস্কার করেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। ২৪ ঘন্টার মধ্যে ইমরানের উপরে প্রাণঘাতী হামলার নির্দেশ দেন তিনি। তার পরেই ঘুম ভাঙে পঞ্জাব পুলিশের। ওই দিন রাত ১১টা ১০ মিনিটে পুলিশের সাব ইন্সপেক্টর আমির শাহজাদ একটি এফআইআর দায়ের করেন। তাতে মূল অভিযুক্ত নাভিদের নাম থাকলেও ইমরান খান যাদের নাম উল্লেখ করেছিলেন, তাদের নাম নেই। পুলিশের এমন দায়সারা এফআইআরকে প্রত্যাখান করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ