ছয়দিন বাদে রাজ্যে ফের করোনার ছোবলে ঝরল প্রাণ

অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬৬ জনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উধাও স্বস্তি। টানা ছয়দিন বাদে ফের করোনাভাইরাসের মারণ কামড়ে ঝরল প্রাণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৫৩১ জন। তবে দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে নিম্নমুখী। নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬৬ জনে। হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যাও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশে। নতুন করে আরও ২১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ১৮ হাজার ৩২১ জনে।’

আশার আলো দেখাচ্ছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে করোনার বিরুদ্ধে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৩১ জন। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৯৬ হাজার ৫২৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৭ শতাংশে-ই দাঁড়িয়ে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬৬। আগের দিনের তুলনায় হাসপাতালে চিকি‍ৎসাধীন রোগীর সংখ্যা কমেছে। এদিন সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নয় জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর